জমি নিয়ে বিরোধে বৃদ্ধ ভাসুর'কে নির্যাতনের অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ জানুয়ারী ২০২৫, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধে বৃদ্ধ ভাসুর’কে নির্যাতনের অভিযোগ

হাসান বাশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ ভাসূর’কে ঘরের মধ্যে আটকে সীমাহীন শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। চিতলমারী উপজেলার চর চিঙ্গড়ী গ্রামে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।

ভিকটিম মোঃ হায়াত আলী ফকির (৬৫) জানান, আমাদের পৈত্রিক সম্পত্তি প্রায় ৪০ বছর ধরে ভাগাভাগি করে আপন দুই ভাই ভোগ করছি। আমার ভাগের জমিতে ধান বা অন্য ফসল ভালো না হওয়ার কারণে সেখানে গাছ রোপণ করি। অপরদিকে আমার ছোট ভাই শারাফাত তার জমিতে ধান চাষ করে। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় আমার ছোট ভাইয়ের মৃত্যু হয়। এরপর থেকে ছোট ভাইয়ের স্ত্রী লাকি বেগম আমার গাছের ভাগ দাবি করে। আমি রাজি না হওয়ায় বিভিন্ন ভাবে অত্যাচার ও হয়রানি করে চলেছে সে। শুক্রবার ওই গাছের ভাগ চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এরমধ্যে লাকি বেগম সহ তার মেয়ে ইশা খানম ও ছেলে সোহান আমাকে জোর করে টেনে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে সীমাহীন মারপিট করা সহ অনেক গুলো দাড়ি টেনে ছিঁড়ে ফেলে।

একপর্যায়ে আশপাশের লোকজন ওই ঘরের জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে আমাকে উদ্ধার করে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।ওই ঘটনার বিচার দাবি করেছেন, ভিকটিমের স্ত্রী সেলিনা বেগম, ছেলে মোঃ রিয়াদ ফকির, স্থানীয় সাইফুল ও প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষার্থী মোঃ হৃদয় সহ অনেকে।

এবিষয়ে লাকি বেগম ও তার সন্তানরা প্রথমে বক্তব্য দিতে রাজি না হলেও পরে বলেন, ঘরের মধ্যে আমরা আনি নাই, উনি (হায়াত আলী ফকির) আমাদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে আমাদেরকে মারপিট করছিলো। তখন ঘরের বাইরে থেকে লোকজন মনে করছে আমরা হয়তো তাকে মারছি, তাই জানালা ভেঙ্গে ঘরে ঢুকে তারাও আমাদেরকে মেরেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১০

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১১

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১২

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৩

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৬

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৭

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৮

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৯

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST