নিউজ এডিটর
২৮ জানুয়ারী ২০২৫, ৭:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট সেবা পরীক্ষামূলকভাবে আজ চালু হচ্ছে স্টারলিংকের

অভিযোগ বার্তা স্পে সএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, স্টারলিংকের ‘ডাইরেক্ট-টু-সেল’ স্যাটেলাইট–সেবার পরীক্ষামূলক কার্যক্রম আজ ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন। স্টারলিংকের নতুন এই প্রযুক্তি প্রচলিত মোবাইল ফোন নেটওয়ার্কের চেহারা বদলে দিতে পারে। ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তির মাধ্যমে মুঠোফোন ব্যবহারকারীরা সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হতে পারবেন। ফলে দুর্গম পাহাড়, গভীর বন বা মাঝ সমুদ্র থেকেও মুঠোফোনে কল, টেক্সট ও ইন্টারনেট–সেবা পাওয়া যাবে। এই সেবার জন্য গ্রাহকদের নতুন ফোন বা বাড়তি কোনো হার্ডওয়্যারের প্রয়োজন হবে না। বিদ্যমান স্মার্টফোন দিয়েই এই সেবা গ্রহণ করা যাবে। স্টারলিংকের এই প্রযুক্তি দুর্যোগ মুহূর্তেও কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে যখন প্রচলিত মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে যায়, তখন এই সেবা বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্টারলিংকের নতুন প্রজন্মের স্যাটেলাইট প্রযুক্তি ইন্টারনেটের গতি ২ জিবিপিএস পর্যন্ত বাড়াতে পারে। এর ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি শহর এলাকাতেও উন্নত ইন্টারনেট–সেবা নিশ্চিত করা সম্ভব হবে। স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করেছে। ভবিষ্যতে স্টারশিপ রকেটের মাধ্যমে আরও স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। স্যাটেলাইটগুলো লেজার ব্যাকহলের মাধ্যমে স্টারলিংক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হয়ে বিশ্বব্যাপী দ্রুত ও নিরবচ্ছিন্ন মোবাইল–সংযোগ নিশ্চিত করবে। সূত্র: ইন্ডিয়া টুডে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১০

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১১

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১২

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৩

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৪

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৫

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৬

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৭

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৯

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

২০

Design & Developed by BD IT HOST