খামারির ফাঁদে মেছোবাঘ আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ এপ্রিল ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খামারির ফাঁদে মেছোবাঘ আটক

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক খামারির ফাঁদে একটি মেছোবাঘ ধরা পড়েছে। শুক্রবার সকালে উপজেলার পাচুড়া গ্রামের শেখ জামালের হাঁসের খামার থেকে মেছোবাঘটি আটক করা হয়। মেছোবাঘটির উচ্চতা প্রায় দুই ফুট এবং লম্বায় তিন ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ। গায়ের রং ধূসর। এটি দেখতে ভিড় করেছেন স্থানীয় লোকজন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, একটি হাঁসের খামার থেকে মেছোবাঘ আটকের খবর পেয়েছেন। বনজঙ্গলে হয়তো খাবার না পেয়ে মেছোবাঘটি লোকালয়ে চলে এসেছে। এটি অবমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ,বন বিভাগ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পাচুড়া গ্রামের শেখ জামালের খামার থেকে গত দুই মাসের মধ্যে কয়েক দিন পরপর কয়েকটি করে হাঁস কমে যাচ্ছিল। তিনি খামারের বেড়ার চারদিকে জাল দিয়ে রাখেন। এতেও কাজ হয়নি। সম্প্রতি তিনি কলমাকান্দা থেকে লোহার তৈরি ফাঁদসহ একটি খাঁচা বানিয়ে আনেন। খাঁচাটির ভেতর একটি হাঁস রেখে রাতে খামারের পাশে রেখে দেন। ইতিমধ্যে দুটি শেয়াল ওই ফাঁদে আটকা পড়ে। পরে অবশ্য তা ছেড়ে দেওয়া হয়। আজ ভোরে ওই ফাঁদে একটি মেছোবাঘ ধরা পড়ে। খবর পেয়ে সকাল থেকে উৎসুক লোকজন সেটি দেখতে খামারির বাড়িতে এসে ভিড় করেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতা জারি

পত্নীতলায় ফ্রি চিকিৎসা সেবা: বেলাল হোসেনের উদ্যোগে দিনব্যাপী মানবিক কার্যক্রম

যারা আমাদের গুপ্ত বলে, তারাই আসলে গুপ্ত— জামায়াত নেতা

ময়মনসিংহে রিলাই বানিজ্য মেলা-২০২৬ উদ্বোধন 

শিক্ষিকাকে জুতাপেটা করা, সেই বিএনপি নেতা বহিষ্কার

স্টেশন রোডে অবৈধ দখল বন্ধে কঠোর হুশিয়ারি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সিংগাইরের জয়মন্ডপে ঝোপের মধ্যে নারীর মরদেহ উদ্ধার

১৩ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গোলাপগঞ্জ উপজেলা ঠিকাদার পলাতক,সড়কের কাজ বন্ধ দিরাই-শাল্লা মানুষের ভোগান্তি

১০

ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল মোটরসাইকেল আরোহীকে ইউএনওর থাপ্পড়, ভিডিও ভাইরাল

১১

কিলোমিটারে বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা

১২

মানিকগঞ্জের দুই তেল ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

১৩

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১৪

ফিজিওথেরাপির আড়ালে রিকাবীবাজারে সপ্না-হ্যাপির দেহ ব্যবসা: জিম্মি তরুণীদের কান্নায় ভারী হচ্ছে সিলেটের আকাশ

১৫

তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি আটক

১৬

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ৪ কিমি যানজট

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

১৯

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

২০

Design & Developed by BD IT HOST