নিউজ এডিটর
২৪ মে ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিলাসবহুল বাড়ি নির্মাণের প্রতিযোগিতা যে গ্রামে

অভিযোগ বার্তা ডেস্কঃ গ্রামবাংলার চেনা চিত্র বদলে গেছে কিশোরগঞ্জের এক নিভৃত জনপদে। বিলাসবহুল দালান-কোঠায় ঠাঁসা এই গ্রাম যেন এক অনন্য নজির। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সেই বদলে গেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রাম। ব্যাংকিং খাতের তথ্যমতে, দেশের প্রান্তিক পর্যায়ে অবস্থিত আব্দুল্লাহপুর আউটলেট শাখা বিভিন্ন সময়ে রেমিট্যান্স অর্জনে সারাদেশের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে। এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে অন্তত একজন করে প্রবাসী রয়েছেন। এমনকি এমন পরিবারও আছে, যাদের সকল পুরুষ সদস্যই বিদেশে কর্মরত। চারটি ওয়ার্ডে বিভক্ত এই গ্রামে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩ হাজার। এর মধ্যে অর্ধেকের বেশি পুরুষ ভোটারই বর্তমানে প্রবাসে রয়েছেন। গ্রামবাসীদের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে প্রায় ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার ভোটার অবস্থান করছেন। শুধু ইতালিতেই রয়েছেন প্রায় আড়াই থেকে ৩ হাজার প্রবাসী। এ গ্রামের মানুষের মধ্যে প্রবাসে যাওয়ার প্রবণতা প্রজন্ম ধরে চলে আসছে। কারও বাবা জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন প্রবাসে, এখন ছেলেরা সেখানে গেছে, আবার অনেকে নাতি-নাতনীদেরও প্রবাসে পাঠানোর চেষ্টা করছেন। তবে এ প্রবণতার কিছু নেতিবাচক দিকও রয়েছে। গ্রামটির একাধিক শিক্ষক জানান, ছেলেদের মধ্যে বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার তুলনামূলকভাবে বেশি। কারণ পরিবারের সদস্যদের মতো তারাও ভবিষ্যতের পরিকল্পনা সাজায় বিদেশ যাওয়ার লক্ষ্যকে ঘিরে। ফলে মাধ্যমিক পর্যায়েই অনেক ছেলে পড়াশোনা ছেড়ে দেয়। তবে মেয়েদের ঝরে পড়ার হার তুলনামূলক কম। প্রবাসীদের অবদানে উন্নত হলেও, সরকারিভাবে এখনও ‘প্রবাসী অধ্যুষিত গ্রাম’ হিসেবে কোনো স্বীকৃতি পায়নি আব্দুল্লাহপুর। তাই গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা সরকারের কাছে স্বীকৃতি চেয়েছেন। এ বিষয়ে খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, ‘রাতদিন পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা ঘুরানো এসব রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া দরকার। আব্দুল্লাহপুর এখন নিঃসন্দেহে একটি প্রবাসী অধ্যুষিত গ্রামে পরিণত হয়েছে।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

১

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

২

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৩

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৪

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৫

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৬

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৭

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৮

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৯

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১০

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১১

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১২

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৪

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৫

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৬

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৭

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৮

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৯

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by BD IT HOST