নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব আলী (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উদবাড়িয়া তালবাড়ি এলাকার একটি এলপিজি গ্যাস পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওহাব পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের মৃত আবসার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আব্দুল ওহাব মোটরসাইকেল নিয়ে গুরুদাসপুর থেকে নিজ বাড়ি চাটমোহরের ছাইকোলা গ্রামে যাচ্ছিলেন। পথে উদবাড়িয়া তালবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST