সাটুরিয়া উপজেলার গোলড়া পশ্চিম পাড়ায় তরুণদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ অগাস্ট ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাটুরিয়া উপজেলার গোলড়া পশ্চিম পাড়ায় তরুণদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

সাটুরিয়া প্রতিনিধি,মানিকগঞ্জঃ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া পশ্চিম পাড়ার জিন্নাহ আলীর বাড়ির সামনের রাস্তাটি বর্ষা মৌসুমে সবসময় কাদা আর জমে থাকা পানির কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়ত। বহুদিন ধরে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হলেও কোনো উদ্যোগ না আসায় অবশেষে এগিয়ে এসেছেন এলাকার তরুণরা।

একঝাঁক তরুণ ও যুবক মিলে নিজেরাই রাস্তার সংস্কারের উদ্যোগ নিয়েছেন। বিনা স্বার্থে তারা কাদা সরিয়ে অস্থায়ীভাবে সংস্কার করছেন পথটি, যেন স্থানীয় মানুষ কিছুটা হলেও স্বস্তিতে চলাচল করতে পারে। স্থানীয়রা বলছেন, এই উদ্যোগে তরুণরা প্রমাণ করেছেন—ভালো কাজে একসাথে হলে অনেক অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।

গ্রামের প্রবীণরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পথটি সংস্কারের দাবিতে বারবার আবেদন করা হলেও সাড়া মেলেনি। কিন্তু তরুণরা নিজ উদ্যোগে হাত লাগানোয় এলাকায় সামাজিক বন্ধন আরও শক্তিশালী হচ্ছে। শিশু, শিক্ষার্থী থেকে শুরু করে রোগীবাহী যান সবাই সাময়িক স্বস্তি পাচ্ছেন।

তরুণদের উদ্যোগ এখানেই থেমে নেই। আগামী শুক্রবার পূর্ণাঙ্গ সংস্কারের কাজ করার পরিকল্পনা নিয়েছেন তারা। এজন্য তারা সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন। স্থানীয়ভাবে অর্থ, শ্রম ও সহযোগিতা মিলিয়ে এবার বড় পরিসরে রাস্তা সংস্কার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এলাকার মানুষের ভাষায়,“এরা বিনা স্বার্থে সবসময় এগিয়ে আসে। ভালো কাজের জন্যই এই যুবকদের ওপর ভরসা করা যায়।”তরুণদের জন্য সবার পক্ষ থেকে রইল শুভকামনা, যেন ভবিষ্যতেও তারা সমাজ ও এলাকার পাশে এভাবেই থেকে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST