সিংগাইরে বিএনপি নেতা সেলিম বহিষ্কার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ সেপ্টেম্বর ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংগাইরে বিএনপি নেতা সেলিম বহিষ্কার

সিংগাইর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির সদস্য মো. সেলিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিংগাইর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল খোকন শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত নেতা মো. সেলিম হোসেনের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে বিএনপি সবসময় কঠোর অবস্থানে থাকে। সেলিমের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগের ভিত্তিতেই তাকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এটি একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত।”

প্রসঙ্গত, জনৈক ব্যবসায়ী আবু সুফিয়ান সিদ্দিকীর দায়ের করা চাঁদাবাজির মামলায় গত ২৩ আগস্ট বিকেলে সেলিমকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তার ছেলে পলাশসহ ১৫-২০ জনকে আসামী করা হয়।

জামিন পেয়ে সেলিম সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জড়িয়ে নেতিবাচক মন্তব্য করে বিভিন্ন প্রশ্নের জন্ম দেন। তার এমন কর্মকাণ্ড দলের ভাবমূর্তি নষ্ট করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST