
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও দায়িত্বে অবহেলার কারণে গড়পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাসুদ রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত সোমবার (১ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ও স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়।
উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়- নানাবিধ অনিয়ম ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং প্যানেল চেয়ারম্যান মাসুদ রানার অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী হওয়ায় তাকে নিজ পদ হতে সাময়িক৪ বরখাস্ত করা হলো।
গড়পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাসুদ রানা এর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রকল্পের অর্থ আত্মসাৎ, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকা, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST