সাংবাদিকদের ওপর চড়াও এনসিপি কর্মীরা,বিমানবন্দর থেকে বয়কট করে ফিরলেন সাংবাদিকরা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ অক্টোবর ২০২৫, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ওপর চড়াও এনসিপি কর্মীরা,বিমানবন্দর থেকে বয়কট করে ফিরলেন সাংবাদিকরা

অভিযোগ বার্তা ডেস্কঃ

​ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দুর্ব্যবহার এবং কয়েকজন সাংবাদিককে হেনস্তার অভিযোগে দলটির পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন ব/য়/ক/ট করেছেন গণমাধ্যমকর্মীরা। ​বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) সকালে এই ঘটনাটি ঘটে।

​জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা এদিন সকালে দেশে ফেরেন। তাদের সফর বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

​সূত্রে জানা যায়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা হুমায়ুন কবির যখন ব্রিফিং করছিলেন, তখন সেখানে উপস্থিত এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)-র নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন। পরিবেশ শান্ত রাখতে একজন গণমাধ্যমকর্মী তাদের স্লোগান থামাতে অনুরোধ করেন।

​গণমাধ্যমকর্মীর অনুরোধের পর পরিস্থিতি শান্ত না হয়ে উল্টো এনসিপি’র নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ওই গণমাধ্যমকর্মীসহ অন্যদের ওপর চড়াও হন। এ সময় কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে।

​উপস্থিত সাংবাদিকরা এনসিপি কর্মীদের এই ধরনের অসৌজন্যমূলক আচরণ ও দুর্ব্যবহারের তীব্র প্রতিবাদ জানান। অনেকে প্রশ্ন তোলেন যে এখন এই আচরণ হলে, ভবিষ্যতে ক্ষমতায় গেলে তারা কেমন আচরণ করবেন।
​সংবাদ সম্মেলন ব/য়/ক/ট ​নেতাকর্মীদের এই উচ্ছৃঙ্খলতা এবং সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে গণমাধ্যমকর্মীরা সর্বসম্মতভাবে এনসিপি’র সংবাদ সম্মেলন ব/য়/ক/ট করে ঘটনাস্থল থেকে ফিরে যান। সাংবাদিকদের ব/য়/ক/টের কারণে এনসিপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারেনি। এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

​প্রসঙ্গক্রমে উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম৮ আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১০

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১১

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৩

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৪

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৬

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৭

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৮

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৯

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

২০

Design & Developed by BD IT HOST