টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাবে প্রতিবাদ মহাসড়ক অবরোধে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ অক্টোবর ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাবে প্রতিবাদ মহাসড়ক অবরোধে

মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার

ঢাকা বিভাগ থেকে টাঙ্গাইল জেলাকে বিচ্ছিন্ন করে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন এ জেলার শিক্ষার্থী ও সাধারণ জনতা।

প্রতিবাদের অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) সকালে তারা টাঙ্গাইলের যমুনা সেতু সংলগ্ন পূর্ব পার্শে গোলচত্বরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেন। এর ফলে উভয় দিকে দীর্ঘ সময় ধরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, টাঙ্গাইল জেলার অবস্থান নিয়ে কোনো প্রকার টানাহেঁচড়া তারা সহ্য করবেন না। তাদের দাবি, টাঙ্গাইলকে যদি ঢাকা বিভাগে রাখা না যায়, তবে অবশ্যই এ জেলাকে একটি স্বতন্ত্র বিভাগের মর্যাদা দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর ও তীব্র আন্দোলনের হুমকি দেন তারা।

আজ সকাল ১১টা থেকে বিক্ষুব্ধ ছাত্রজনতা ও স্থানীয় নাগরিকরা জমায়েত হয়ে মহাসড়কটি অবরোধ করে। তাদের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সূত্রে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে স্থানান্তরের যে প্রস্তাব প্রচারিত হচ্ছে, তা তারা কোনোভাবেই মেনে নেবেন না। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উভয় পার্শ্বে কমপক্ষে ছয় কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বিঘ্নিত হয়। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তির মূখে পড়তে হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে কার্যকরী ভূমিকা পালন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১০

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৩

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৪

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৫

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৬

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৭

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৮

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৯

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

২০

Design & Developed by BD IT HOST