
মোঃ নিশাদুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার কোম্পানীর শ্রমিক ও কর্মচারীরা এক পে-স্কেল বাস্তবায়ন এবং কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বিক্ষোভ মিছিলে তারা তাদের দাবি না মানলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেন। সোমবার (১৭ নভেম্বর) সকালে কারখানার প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচি পালন করেন তারা। এসময় আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবু কাউসার ও বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জানা যায় , গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। এর ফলে প্রতিদিন গড়ে সাড়ে ১১০০ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। এছাড়া এসময় সিবিএ সাধারণ সম্পাদক মোঃ আবু কাউসার জানান, টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরি স্কেলে রেখে বাকি সবাইকে বেতন-ভাতা দেওয়া হয় জাতীয় পে-স্কেলে। একই কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য দুইটি বেতন কাঠামো। যারা পুরোপুরি বৈষম্যমূলক।
তাই মজুরি স্কেল বাতিল করে জাতীয় পে-স্কেলে টেকনিশিয়ান ও অপারেটরদের অন্তর্ভুক্ত করার দাবী জানাই। তিনি আরও বলেন, বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি বন্ধ করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের মাধ্যমে আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া পুনরায় চালু করার দাবী জানাই।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST