জামালপুরে গনঅধিকার পরিষদের মনোনয়ন পেয়ে জাকির হোসাইনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ নভেম্বর ২০২৫, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে গনঅধিকার পরিষদের মনোনয়ন পেয়ে জাকির হোসাইনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ রাসেল রানা,জামালপুর থেকেঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৫ (সদর) আসনে গনঅধিকার পরিষদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন। তাকে মনোনয়ন প্রদানকে কেন্দ্র করে শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পুরো জামালপুর শহর প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠে।সাবেক ঢাবি ভিপি নুরুল হক নূর এর নেতৃত্বাধীন গনঅধিকার পরিষদের উদ্যোগে এ দিন আয়োজন করা হয় এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশের।

র‍্যালিটি শহরের সরকারি জাহেদা সুফিরা মহিলা কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে এসে সমাবেশে রূপ নেয়। পুরো র‍্যালিজুড়ে গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলীয় ট্রাক প্রতীকের পক্ষে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি উৎসবে পরিণত হয়।

সমাবেশে সদ্য মনোনয়নপ্রাপ্ত মোঃ জাকির হোসাইন বলেন,
বাংলাদেশের জনগণ আজ ভুয়া উন্নয়ন, লুটপাট ও দলীয় স্বৈরশাসনের বিরুদ্ধে সোচ্চার। এবার মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের অগ্রযাত্রায় জনগণ আমাদের পাশে দাঁড়াবে এবং ভোটের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “জনগণ এবার তথাকথিত উন্নয়নকে নয়, বরং সত্যিকারের মানুষের উন্নয়ন–অধিকারের পক্ষে ভোট দেবে। এই আসন থেকে আমার জয় মানে মানুষের জয়ের পথ উন্মুক্ত করা।”

এসমশ সমাবেশে আরও বক্তব্য দেন—গনঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল হোসেন স্বপন,সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জামালপুর সদর শাখার সভাপতি ইহসান হাবিব রাহাত,সাধারণ সম্পাদক মনির হোসেন,শহর শাখার আহ্বায়ক সাকিব হাসান ও সদস্য সচিব রাকিব হোসেনসহ আরও অনেকেই।

সমাবেশে বক্তারা বলেন, গনঅধিকার পরিষদ দেশের পরিবর্তনের রাজনীতিতে এক নতুন দিগন্ত খুলেছে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলটির ভূমিকা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আনন্দ র‍্যালি ও সমাবেশ শেষ হয় দলীয় নেতাকর্মীদের সংহতি-প্রদর্শন ও মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জাকির হোসাইনের প্রতি ফুলেল শুভেচ্ছা জানিয়ে।এছাড়াও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পুরো আয়োজন ঘিরে জামালপুর শহরে ছিল উৎসবমুখর পরিবেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১০

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১১

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১২

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৩

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৬

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৭

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৮

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৯

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST