নিউজ এডিটর
২১ ডিসেম্বর ২০২৫, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রিজের পাশে চিতই পিঠা বিক্রি করে মাসে আয় লাখ টাকা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ এক সময় রিকশা চালিয়ে কোনোমতে সংসার চলত আবদুল কাদেরের। কঠোর পরিশ্রমের পরও জীবনে স্বচ্ছলতা আসছিল না। সময়ের সঙ্গে সেই চিত্র পাল্টে গেছে। এখন চিতই পিঠা বিক্রি করেই প্রতি মাসে আয় করছেন প্রায় এক লাখ টাকা। মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের গোকুলনগর গ্রামের বাসিন্দা আবদুল কাদের বর্তমানে এলাকায় একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে পরিচিত। প্রতিদিন একসঙ্গে সাতটি চুলায় চিতই পিঠা তৈরি করেন কাদের। স্ত্রী রুবি আক্তারকে সঙ্গে নিয়ে তিনি প্রতিদিন ৮০০-১০০০ টি চিতই পিঠা তৈরি ও বিক্রি করেন। সাধারণ চিতই পিঠা প্রতিটি ১০ টাকায় এবং ডিম ও মশলা দিয়ে তৈরি বিশেষ ডিম চিতই পিঠা বিক্রি হয় ৩০ টাকায়। পিঠার সঙ্গে ধনেপাতা, সরিষাবাঁটা, শুঁটকি ভর্তাসহ নানা ধরনের ভর্তা বিনামূল্যে দেওয়া হয়। ক্রেতারা ইচ্ছেমতো যতবার খুশি ভর্তা নিতে পারেন। আবদুল কাদের জানান, রিকশা চালানোর সময় এক পিঠা বিক্রেতার পরামর্শ এবং তার কাছ থেকে পিঠা বানানোর কৌশল শিখে এই পেশায় আসেন। ২০১২ সালে স্ত্রীকে সঙ্গে নিয়ে পিঠা বিক্রি শুরু করেন তিনি। সারা বছরই পিঠা বিক্রি হয় তবে শীত মৌসুমে সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে। বর্তমানে মানিকগঞ্জ বাজার ব্রিজের উত্তর পাশে রাস্তার ধারে তার পিঠার দোকানটি বেশ পরিচিত। প্রতিটি পিঠায় প্রায় চার টাকা লাভ হয়ে থাকে। তিনি আরও জানান, এই পিঠা বিক্রির আয় দিয়েই শহরের নউখন্ডা এলাকায় সাড়ে পাঁচ শতক জমি কিনে নিজস্ব বাড়ি নির্মাণ করেছেন। বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত তার দোকানে পিঠা বিক্রি চলে। তবে সন্ধ্যার পর থেকেই ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। তখন পিঠা কিনতে রীতিমতো লাইনে দাঁড়াতে হয়। অনেকেই দোকানে বসে গরম-গরম পিঠা খান, আবার অনেকে পরিবারের জন্য প্যাকেট করে নিয়ে যান। আজ শনিবার (২০ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের বাজার ব্রিজসংলগ্ন গঙ্গাধরপট্টি রোডের পাশে কাদেরের দোকানে পিঠার অপেক্ষায় মানুষের ভিড়। কেউ বসে খাচ্ছেন, কেউ জায়গা না পেয়ে দাঁড়িয়েই পিঠা খাচ্ছেন। আবার অনেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে পিঠা নিয়ে বাসায় ফিরছেন। অভাবকে জয় করে আবদুল কাদেরের এই সাফল্য প্রমাণ করে, পরিশ্রম ও সঠিক উদ্যোগ থাকলে ছোট ব্যবসাও বড় স্বপ্ন পূরণ করতে পারে। তার গল্প নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST