পত্নীতলায় ২১শের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় ২১শের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নওগাঁর পত্নীতলায় ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আফিস কুমার দেবনাথ, ওসি আনোয়ারুল আজাদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জামায়াত নেতা হাবিবুর রহমান, হাফিজ আল রশিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভাষা শহীদদের ত্যাগ ও আত্মদানের স্মৃতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত সকলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আজ শোকাবহ ১৫ আগস্ট

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১০

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১১

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১২

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৩

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

১৪

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১৬

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১৭

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১৮

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১৯

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST