নিউজ এডিটর
১৬ মার্চ ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০ আঙুল দেখিয়ে নিজের বেঁচে থাকার প্রমাণ দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও জীবিত আছেন এবং তার হাতে সাধারণ মানুষের মতোই ১০টি আঙুল রয়েছে, একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিশ্বকে তিনি এই বার্তাই দিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তার মৃত্যু নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। ওই ভিডিওতে তার হাতে ১০টির বেশি আঙুল দেখা দেওয়ায় অনেকে সেটিকে ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি বলে দাবি করেছিলেন। রবিবার অনলাইনে পোস্ট করা নতুন একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের একটি ক্যাফেতে বসে বেশ আয়েশ করে একটি ক্যাপুচিনো কফির মগ হাতে তুলে নিচ্ছেন নেতানিয়াহু। এরপর ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বিদ্রূপের সুরে বলেন, ইন্টারনেটে তারা বলছে যে প্রধানমন্ত্রী মারা গেছেন? আসলে আমি কফির জন্য মরছি। নিজের শারীরিক সুস্থতা ও অস্তিত্বের প্রমাণ দিতে তিনি দুই হাতের আঙুলগুলো ক্যামেরার সামনে ছড়িয়ে ধরেন। সেখানে স্পষ্ট দেখা যায় যে তার দুই হাতে মোট ১০টি আঙুলই রয়েছে। এরপর তিনি কফিতে চুমুক দেন। উল্লেখ্য, গত ১২ মার্চ নেতানিয়াহুর একটি ভিডিও ভাষণ প্রচারের পর তার ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করে অনেক নেটিজেন সেটিকে ভুয়া ও এআই-জেনারেটেড বলে প্রচার করতে শুরু করেন। এমনকি তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

২

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৩

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৫

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৬

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৭

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৮

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৯

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১০

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১১

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১২

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৪

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৫

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৬

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৭

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৮

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৯

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

২০

Design & Developed by BD IT HOST