News Editor
৯ মে ২০২৩, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএমএসএস’র মানববন্ধন

স্টাফ রিপোর্টার :সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএমএসএস’র মানববন্ধন হয়েছে। সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজ ৯ মে মঙ্গলবার সকাল ১০ টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র উদ্যোগে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর একের পর এক হামলা ও মিথ্যা মামলার ঘটনা বেড়ে গেছে। এর মধ্যে যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলামের উপর হামলার ঘটনা, রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে পা ভেঙ্গে দেয়া এবং বিএমএসএস কেন্দ্রীয় নেতা মানসুর রহমান জাহিদ ও খুলনার পাইকগাছা উপজেলা কমিটির সেক্রেটারী ফসিয়ার রহমান, আসাদুল ইসলাম আসাদ, আব্দুল মজিদ সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডা: মামুন কর্তৃক দায়ের করা মিথ্যা ও চাঁদাবাজি মামলা সহ সারাদেশে সাংবাদিকদের উপর একের পর এক হামলা মিথ্যা-হয়রানীমূলক মামলার প্রতিবাদে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিয়াজ রহমানের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,এলডিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান চৌধুরী রূপা, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ,সমাজসেবক রেজাউল করিম রিপন,ইসলামী সংগীত শিল্পী ফজলুর রহমান বিপ্লবী,আমির হামজা,আব্দুল ওয়াদুদ প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে সুনামগঞ্জে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম ও রাজশাহীর সাংবাদিক সোহানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সকল আসামীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এছাড়া বিএমএসএস-এর কেন্দ্রীয় সহকারী সম্পাদক মানসুর রহমান জাহিদ, পাইকগাছা কমিটির সেক্রেটারী ফসিয়ার রহমান,আসাদুল ইসলাম আসাদ ও আব্দুল মজিদ সহ সাংবাদিকদের উপর মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা। অন্যথায় কঠিন কর্মসূচীর ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির,জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, সুনামগঞ্জ সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি তৈয়বুর রহমান,প্রবাসী আব্দুল মছব্বির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)এর সিলেট বিভাগীয় সহ সম্পাদক বিপ্লব দেবনাথ,প্রচার সম্পাদক রনি মিয়া,সাংবাদিক রাহুল মিয়া সহ প্রমূখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST