বরগুনায় গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১০ মে ২০২৩, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর

বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সরোয়ার

বরগুনায় গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় এক এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেনে। মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের বড়বাড়ি সংলগ্ন জেলা পরিষদের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ওই শিক্ষার্থী আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, বুধবারের পরীক্ষার আংশিক প্রস্তুতি শেষ করে সন্ধ্যার আগে আমি বাড়ির পাশে ঘুরতে বের হই। এসময় জেলা পরিষদের পুকুর পাড়ে তালতলী উপজেলার করইবাড়িয়া ইউনিয়নের করইবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে খাইরুলসহ কয়েকজনকে গাঁজা সেবন করতে দেখি। এসময় আমার হাতে থাকা মোবাইল দিয়ে এ দৃশ্য গোপনে ভিডিও করি। তখন বিষয়টি বুঝতে পেরে ওরা আমাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী জহিরুল মোল্লা বলেন, ঘটনার সময় আমি রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলাম। এসময় হঠাৎ করে রাস্তার পাশে ডাক-চিৎকার শুনে কাছে গিয়ে দেখি খাইরুলসহ কয়েকজন ওই এসএসসি পরীক্ষার্থীকে বেধড়ক মারধর করছে। তখন আমি তাদের নিবৃত করার চেষ্টা করি। কিন্তু এতে ওরা আমার উপরও চড়াও হয়। পরে ঘটনাস্থলে আরও কয়েকজন স্থানীয় অধিবাসীরা আসলে পালিয়ে যায় হামলাকারীরা।

ভুক্তভোগী ওই পরীক্ষার্থীর বাবা বলেন, ছেলের পড়াশোনার খরচ জোগানোর পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য ঢাকা কাজ করি। অনেক কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া করিয়েছি। এখন ওর পরীক্ষা চলছে। এমন সময় যারা আমার ছেলেকে মারধর করছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তবে এ বিষয়ে অভিযুক্ত খাইরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১০

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

১১

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১২

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১৪

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৫

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৬

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৭

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

১৮

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১৯

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST