নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ৮৫টি মিসিং মোবাইল উদ্ধার, মালিকদের নিকট হস্তান্তর - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ এপ্রিল ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ৮৫টি মিসিং মোবাইল উদ্ধার, মালিকদের নিকট হস্তান্তর

মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ

পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ জেলা পুলিশ গত এক মাসে মিসিং হওয়া ৮৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখার সমন্বিত অভিযানে এসব মোবাইল উদ্ধার করা হয়। পরে আজ (৭ এপ্রিল) বিকেলে পুলিশ সুপার কার্যালয়, নওগাঁয় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার।হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের এ মানবিক উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। অনেক ক্ষেত্রে এটি মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে তারা গর্বিত ও আনন্দিত।
তিনি আরও জানান,ভবিষ্যতেও নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে তাদের কার্যক্রম আরও জোরদার করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আজ শোকাবহ ১৫ আগস্ট

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১০

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১১

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১২

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৩

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

১৪

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১৬

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১৭

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১৮

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১৯

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST