বাকৃবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের জন্য ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ এপ্রিল ২০২৬, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকৃবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের জন্য ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই)-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ১২ এপ্রিল ২০২৬, রবিবার সকাল ০৯:৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: সারওয়ার জাহান এবং ট্রেজারার (অ.দা.) প্রফেসর ড. হুমায়ুন কবির।
জিটিআই-এর পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার আইরিন আক্তার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ট্রেনিং কোর্সের সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর এ.কে.এম. রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের পেশাগত উৎকর্ষ সাধনে এই প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন যে- এই প্রশিক্ষণ পাঠক্রমে যে সমস্ত বিষয়বস্তু আছে, সেখান থেকে প্রতিটি বিষয়ে আপনাদের ন্যূনতম জ্ঞান-ধারণা এবং হাতে-কলমে করার মতো দক্ষতা অর্জন করুন, তা আপনাদের পেশাগত জীবনে অবশ্যই উপকার হবে, এতে করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় গুলোও উপকৃত হবে। একইসাথে আন্তর্জাতিক যোগাযোগে দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক সংস্থায় গুলোতেও কর্মসংস্থান নিশ্চিত করতে সক্ষম হবেন। এই প্রশিক্ষণের ফলাফল সবার জীবনে বহুমুখী কাজে লাগবে এম প্রত্যাশা ব্যক্ত করে ভাইস-চ্যান্সেলর সকল প্রশিক্ষণার্থীর সাফল্য কামনা করেন এবং উক্ত কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)প্রফেসর ড. মোঃ মোশাররফ উদ্দীন ভূঞা, প্রক্টর প্রফেসর ড. মো: আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, প্রফেসর ড. বেনতুল মাওয়া, আইসিটি সেল পরিচালক প্রফেসর ড. মো: রোস্তম আলী, প্রধান প্রকৌশলী মো: আতিকুর রহমান, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমেদ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।উল্লেখ্য, ২৫ দিনব্যপী এই প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

হরিরামপুরে জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ

সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: ধামইরহাটে দুই ছেলে গ্রেফতার

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন

নবম পে-স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন

মেলান্দহে প্রধান শিক্ষকের স্ত্রীকে গোপনে বিয়ের অভিযোগ: সম্পত্তি আত্মসাতের চেষ্টা

পোরশায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার, আটক ২

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

১০

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

১১

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

১২

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

১৩

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

১৪

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

১৫

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

১৬

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

১৭

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

১৮

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১৯

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

২০

Design & Developed by BD IT HOST