নিউজ এডিটর
৩০ জুন ২০২৬, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

বিনোদন ডেস্কঃগানের মঞ্চে যার কণ্ঠে মুগ্ধ হয় কোটি শ্রোতা, যিনি বলিউড থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষার সংগীতে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন—সেই শ্রেয়া ঘোষালের শেকড়ের গল্পটি জড়িয়ে আছে বাংলাদেশের প্রাচীন পরগণা বিক্রমপুর অর্থাৎ মুন্সিগঞ্জের সঙ্গে।শ্রেয়া ঘোষাল—নামটি আজ শুধু একজন সংগীতশিল্পীর পরিচয় নয়, বরং সুরের এক অনন্য স্বাক্ষর। কিন্তু তার এই সুরেলা যাত্রার পেছনে রয়েছে এক পুরোনো গল্প, এক মাটির টান। ছোটবেলা থেকেই শুনে এসেছেন, তার দাদুর বাড়ি ছিল বাংলাদেশে। বহু বছর পর সেই শেকড়ের সন্ধানে ছুটে এসেছিলেন বিক্রমপুরের হাসাড়া গ্রামে। সেটা ২০১০ সালেশ্রেয়া তখন বলেছিলেন, ‘ছোটবেলা থেকে শুনে এসেছি, দাদুর বাড়ি ছিল বাংলাদেশে। কিন্তু কোনো দিন দেখিনি। এবার বাংলাদেশে এসে সুযোগ পেলাম, তাই দাদার বাড়ি দেখতে চলে গেলাম।বাবা বিশ্বজিৎ ঘোষালকে সঙ্গে নিয়ে তিনি গিয়েছিলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামে। সেই গ্রামেই রয়েছে ঘোষাল পরিবারের পৈতৃক স্মৃতি। জানা যায়, তার দাদা সুধীরচন্দ্র ঘোষাল দেশ ভাগের আগেই কলকাতায় চলে যান। তবে বিক্রমপুরের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্কের স্মৃতি এখনো বেঁচে আছে।হাসাড়া গ্রামে গিয়ে শ্রেয়া দেখেছেন পূর্বপুরুষের ভিটে, কথা বলেছেন স্থানীয় মানুষের সঙ্গে। চারপাশের সবুজ প্রকৃতি, গ্রামের মানুষের আন্তরিকতা আর বিক্রমপুরের ঐতিহ্য তাকে ছুঁয়ে যায়। স্থানীয় দোকান থেকে খেয়েছেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী মিষ্টি, পান করেছেন ডাবের পানি।তিনি অনুভূতি প্রকাশ করে বলেছিলেন, ‘এখন সেখানে আমাদের খুব কাছের কেউ নেই, শুধু স্মৃতিটুকুই সম্বল। কিন্তু তারপরও মনে হচ্ছিল, এটাই আমার শেকড়। আমার জন্ম তো এখানেও হতে পারত।’শ্রেয়া ঘোষালের পারিবারিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে মুন্সিগঞ্জের হাসাড়া স্কুলও। তার দাদা শিক্ষক ইন্দ্রমোহন ঘোষাল একসময় হাসাড়া স্কুলে শিক্ষকতা করতেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়। ফলে শুধু একটি বাড়ি নয়, একটি গ্রামের সঙ্গে জড়িয়ে আছে তার পূর্বপুরুষের জীবন ও স্মৃতি।১৯৮৪ সালের ১২ মার্চ পশ্চিমবঙ্গের বহরমপুরে জন্মগ্রহণ করেন শ্রেয়া ঘোষাল। ছোট বয়স থেকেই সংগীতের প্রতি তার আগ্রহ ছিল। মাত্র চার বছর বয়সে সংগীত শেখা শুরু করেন এবং পরে শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষণ নেন।২০০০ সালে সংগীত প্রতিযোগিতার মাধ্যমে নজরে আসেন তিনি। এরপর চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির হাত ধরে বলিউডে অভিষেক ঘটে ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে। ওই সিনেমার গানগুলো তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি।এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। “জাদু হ্যায় নাশা হ্যায়”, “বরসো রে”, “তেরে মাস্ত মাস্ত দো নয়ন”, “দেওয়ানি মাস্তানি”সহ অসংখ্য জনপ্রিয় গান দিয়ে তিনি জায়গা করে নেন শ্রোতাদের হৃদয়ে। বাংলা, হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম, মারাঠি, গুজরাটি, কন্নড়সহ বহু ভাষায় গান গেয়েছেন তিনি।তার ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। তিনি ভারতের অন্যতম সফল প্লেব্যাক শিল্পী হিসেবে পরিচিত।শ্রেয়া ঘোষাল শুধু পেশাগত কারণে নয়, আবেগের জায়গা থেকেও বাংলাদেশের সঙ্গে যুক্ত। ঢাকায় তার কনসার্টে দর্শকদের ভালোবাসাও পেয়েছেন তিনি।বিক্রমপুর সফরের পর তার কথায় ফুটে উঠেছিল সেই শেকড়ের অনুভূতি—‘শেকড়ের টান বড় অদ্ভুত। এ কারণেই হয়তো বাংলাদেশের শ্রোতাদের সামনে গান গাইতে খুব ভালো লাগে।’আজ তিনি ভারতের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। কিন্তু সেই নক্ষত্রের আলোয় কোথাও মিশে আছে বিক্রমপুরের মাটির গন্ধ, হাসাড়া গ্রামের স্মৃতি আর পূর্বপুরুষের রেখে যাওয়া এক অদৃশ্য বন্ধন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

৩

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

৪

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

৫

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

৬

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

৭

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

৮

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

৯

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

১১

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

১২

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

১৩

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

১৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১৫

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১৭

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

১৮

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

১৯

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

২০

Design & Developed by BD IT HOST