News Editor
১৬ মে ২০২৩, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে পল্লীচিকিৎসক হত্যা মামলার আসামি গ্রেফতার

মো গোলাম কিবরিয়া নড়াইলঃ নড়াইলে পল্লীচিকিৎসক আমিনুল ইসলাম খাকি (৩০) হত্যাকাণ্ডে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ১ জনকে পুলিশ গ্রেফতার করেছে, অন্যদের ধরতে চেষ্টা চলছে। সোমবার (১৫ মে) দুপুরে ১৬ জনের বিরুদ্ধে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের বড় ভাই মো. বাবলু খাকির লিখিত এজাহার নড়াগাতী থানায় হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এজাহারে ১৬ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। নড়াগাতী থানাধীন তেলীডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহমান খাকির ছেলে আমিনুল গত ১২ মে প্রতিপক্ষের হামলায় খুন হন। মামলার বাদী বাবলু খাকি জানান, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে শুক্রবার (১২ মে) তাদের প্রতিপক্ষ গফফার শেখের নেতৃত্বে আমিনুলকে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে নেতৃত্ব ও প্রত্যক্ষভাবে অংশ নেয়া গফফার শেখকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা জানান, এজাহারনামীয় তেলীডাঙ্গা গ্রামের ওলি ফকিরের ছেলে আমিনুর ফকিরকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST