গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ জুলাই ২০২৬, ৩:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

​সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত লোনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স। গতকাল সোমবার (১৩ জুলাই ২০২৬) পরিচালিত এই অভিযানে বালু উত্তোলনে জড়িত ১২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

​অভিযানটি পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন।

​অভিযান সূত্রে জানা যায়, লোনী এলাকার সরকারি বিধিনিষেধ অমান্য করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেখানে টাস্কফোর্সের একটি বিশেষ দল অভিযান চালায়।
​অভিযানে ১২ জনকে আটক করে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি নৌকা এবং ২টি শক্তিশালী ড্রেজার মেশিন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এছাড়া বালু পরিবহনে ব্যবহৃত ২৫টি পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

​সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন জানান, সরকারি ইজারা বহির্ভূত এলাকায় কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না। প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

​এই অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্থানীয় এলাকায় অবৈধ বালু উত্তোলনকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

১০

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১১

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১২

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১৩

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৫

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৬

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৭

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৮

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৯

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST