রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৯ অগাস্ট ২০২৬, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী।

রাজবাড়ীতে একই দিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলা ও কালুখালী, পাংশা বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৫টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায়। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক নজরুল ইসলাম (২৮) নিহত হন। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন।

এরপর দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরুবোঝাই ট্রাকে থাকা প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি গরু মারা যায়। এ ঘটনায় ওই ট্রাকের চালক ও হেলপার আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সবশেষে দুপুর ১টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত আট যাত্রী আহত হন।

আহতরা হলেন কুষ্টিয়া সদরের ডা. মো. সৈকত হানাস (৪০), জান্নাতুল (৫০), কুমারখালীর বিল্পব (২৯), শামীম (৩৫), হরিপুরের উজ্জল (৩২), জুলিয়ার আলমঙ্গীর (৪৪), পাংশা উপজেলার হাবাসপুরের আব্দুস সাত্তার (৫৪) এবং ঝিনাইদহের শৈলকুপার মাসুদ রানা (৪০)।

আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক-হেলপাররা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পাংশা হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম বলেন, সকালে পাংশা কলেজ মোড়সংলগ্ন পাইকারা এলাকায় ট্রাকের ধাক্কায় একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। অপর দুটি দুর্ঘটনার ঘটনাস্থলেও পুলিশের টিম রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

একই মহাসড়কে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি দুর্ঘটনায় একজনের প্রাণহানি ও অন্তত ১০ জন আহত হওয়ায় সড়কটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১০

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১১

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৩

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১৪

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৫

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৬

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৭

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৮

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৯

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST