নিউজ এডিটর
১ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ক্যাডার দেশের প্রথম লিঙ্গের বিসিএস কর্মকর্তা হলেন ওয়ালিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন ওয়ালিদ ইসলাম। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে অংশ নেন বিসিএস পরীক্ষায়। প্রথমবার নন-ক্যাডার পদে চাকরি পেলেও থেমে থাকেননি। পরে ৩৫তম বিসিএসের মাধ্যমে যোগ দেন পররাষ্ট্র ক্যাডারে। এরপর কূটনৈতিক দায়িত্ব নিয়ে কাজ করেছেন চীন, জাপান, মালয়েশিয়া ও ভারতে। বর্তমানে বাংলাদেশ দূতাবাস তেহরানের ফার্স্ট সেক্রেটারি তিনি।তবে ওয়ালিদ ইসলামের পরিচয় শুধু একজন বিসিএস কর্মকর্তা কিংবা কূটনীতিক হিসেবে নয়। তিনি বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে পরিচিত। তাঁর এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিচয়সংকট, সামাজিক প্রতিবন্ধকতা, পরিবারের সহযোগিতা এবং নিজের অবস্থান তৈরি করার নিরন্তর চেষ্টা।২০২৪ সালের ১০ জানুয়ারি নিজের ফেসবুক পোস্টে ৩৪ বছর বয়সে প্রথমবারের মতো প্রকাশ্যে হিজড়া পরিচয় তুলে ধরেন ওয়ালিদ। এত দিন নিজের পরিচয় আড়াল করে চললেও একসময় সেই লুকোচুরি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। মানুষের অযাচিত প্রশ্ন, কটূক্তি, হাঁটাচলা ও কথা বলার ধরন নিয়ে বিদ্রূপ, নানা ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ তাঁকে দীর্ঘদিন অস্বস্তিতে রেখেছিল।পরিচয় প্রকাশের পর তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। অনেকেই তাঁর সাহসের প্রশংসা করেন। আবার কেউ কেউ ব্যঙ্গ-বিদ্রূপও করেন। তবে ওয়ালিদের কাছে পরিচয় প্রকাশ ছিল দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার একটি উপায়।ওয়ালিদের জন্ম গোপালগঞ্জে, বেড়ে ওঠা যশোরে। আট ভাইবোনের পরিবারে তাঁর বাবা ছিলেন ট্রাকচালক। ওয়ালিদের বয়স যখন ১০ থেকে ১১ বছর, তখন বাবাকে হারান তিনি। এরপর মা আমিনা বেগম, বড় ভাই ও সেজ ভাইয়ের সহযোগিতায় এগিয়ে যায় তাঁর শিক্ষাজীবন।আর্থিক সংকটের মধ্যেও পরিবার তাঁকে ভালো স্কুলে পড়িয়েছে। ছোটবেলা থেকেই মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন ওয়ালিদ। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিতেন। স্কুলে যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা ছিল। পরিবারের সদস্যরা সব সময় চেষ্টা করেছেন, লিঙ্গগত বৈচিত্র্যের কারণে যেন তাঁকে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।তবে তাঁর শৈশব সব সময় নিরাপদ ছিল না। বিভিন্ন সময়ে এলাকার হিজড়া জনগোষ্ঠীর কিছু মানুষ তাঁকে নিজেদের ডেরায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পরিবারের সদস্য ও এলাকার মানুষের সহায়তায় সেসব পরিস্থিতি সামাল দিতে হয়েছে। পরিবার
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ক্যাডার দেশের প্রথম লিঙ্গের বিসিএস কর্মকর্তা হলেন ওয়ালিদ ইসলাম

২

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

৩

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল খালেক মন্ডল

৪

পাবনায় হাট ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা

৫

কক্সবাজার সোসাইটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৬

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন

৭

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী চসিক মেয়র

৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই

৯

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১০

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

১১

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

১২

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

১৩

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

১৪

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

১৫

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

১৬

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

১৭

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

১৮

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১৯

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

২০

Design & Developed by BD IT HOST