নিউজ এডিটর
৮ মার্চ ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

তৈয়ব উল্লাহ সিকদার বাবু,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন কক্সবাজার – ৩ (সদর-রামু-ঈদগাও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। রবিবার ( ৮ মার্চ ) সকাল সাড়ে ১০ টার দিকে তিনি আকস্মিক ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শনকালে পরিবেশ উন্নত ও হাসপাতালকে সেবাবান্ধব করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। পরিদর্শনকালে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মং টিংঞো, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শান্তনু চৌধুরীসহ কর্তব্যরত চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য কাজল বলেন, “হাসপাতালে সবার আগে রোগিদের সেবা নিশ্চিত করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। হাসপাতালের সব গেইট দিয়ে মানুষ ঢুকলে একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে এজন্য একটি গেইট দিয়েই সবাইকে প্রবেশ করাতে হবে। দালাল ও অপ্রয়োজনীয় ব‍্যক্তির উৎপাত বন্ধ করে দিতে হবে। কোন অবস্থাতেই রোগীদের চিকিৎসা সেবায় যেন বিঘ্ন না ঘটে। তত্বাবধায়কের দৃষ্টি আকর্ষণ করে লুৎফুর রহমান কাজল বলেন, আমি আপনাদের লোক, আপনাদের পাশে থেকে রোগিদের সেবা করতে চাই। হাসপাতালের সমস্যাগুলোর একটা তালিকা দেন। সমস্যা সমাধানে আমি মন্ত্রণালয়ের সাথে কথা বলবো “। কথা বলার ফাঁকে তিনি কক্সবাজার পৌরসভার পরিচ্ছন্ন কর্মকর্তার সাথে মোবাইলে কথা বলেন এবং হাসপাতালের অভ্যন্তরে চব্বিশ ঘণ্টা পরিস্কার -পরিচ্ছন্ন রাখতে নির্দেশ প্রদান করেন। এর আগে তিনি লিফটের নিচে পড়ে নিহত কহিনুর আক্তারের খবরা-খবর নিতে মর্গে যান। এমপি’কে দেখে ছুটে আসেন কোহিনুরের আত্মীয়স্বজন। তাঁদের শান্তনা দিয়ে এমপি বলেন, একটু ধৈর্য্য ধরেন কর্তব্যে গাফেলতি থাকলে কাউকে ছাড় দেয়া হবে না, আইনানুযায়ী সব হবে। সদর হাসপাতালের আরএমও জানিয়েছেন, আড়াইশ শয‍্যার এই হাসপাতালে প্রতিদিন অনেকবেশী রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। গত শনিবার ৬৯২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। কিন্তু, চিকিৎসক সংকটের কারণে, রোগীর চাপ সামলাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয়৷ আউটসোর্সিং’ এও কর্মচারি সংকট রয়েছে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST