
জামাল খান জেলা প্রতিনিধি:
ভোলার দৌলতখান উপজেলার ওলামাদলের ৫১ সদস্য আহবায়ক কমিটির অনুমোদন দেন ভোলা জেলা ওলামাদলের সম্মানিত আহবায়ক জনাব আলহাজ্ব মাওলানা মোঃ মামুনুর রশীদ। এসময় মাওলানা হারুন অর রশিদ কে আহবায়ক , হাফেজ মোঃ জহির কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাওলানা সাদ্দাদুল আমিন (সাদ্দাম ) কে সদস্য সচিব করে ৫১ সদস্য কমিটি ঘোষণা করেন। ২৭ (জুন) শুক্রবার সকাল ১০ টায় দৌলতখান উপজেলা বিএনপি কার্যালয়ে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবু বকর, দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুল মান্নান মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব ফারুক হোসেন তালুকদার,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জনাব জহিরুল ইসলাম জহুর, বক্তব্যে ভোলা জেলা ওলামাদলের সম্মানিত আহবায়ক বলেন দীর্ঘ ১৬ বছর আমরা একসাথে এতো আলেম একত্রিত হতে পারিনি, এমনকি বহু মাদ্রাসার শিক্ষকদের কে আওয়ামী লীগ না করার কারণে চাকরি থেকে বরখাস্ত করেছে। ইমাম সাহেবদেরকে তাদের ইচ্ছে মতো খুতবা না দেয়ার কারণে মসজিদ থেকে অপমান করে বের করে দিয়েছে। বহুদীনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে,, হাজার হাজার আলেমদের কে সমাজে লাঞ্চিত করে অবৈধ মিথ্যা মামলায় জড়িত করেছে। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল চাই সমাজের নিরীহ অসহায় সুবিধাবঞ্চিত আলেমদের কে সমাজে সম্মানিত স্থানে রাখতে। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কখনো অন্যায়ের পক্ষে ছিলনা ও থাকবেও না। যখনি বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কিছু হবে হউক সে যেকোনো দলের সেটাকে প্রতিহত করতে আমরা ওলামাদল ঝাপিয়ে পরবো। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST