ওসমানীনগরে কৃষক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে কৃষক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার খন্দকার বাজারের খাগদিওর শাহী ঈদগাহ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শাহিন।

বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক ও ওসমানীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল এবং সিলেট মহানগর কৃষক দলের সহ-সভাপতি মকবুল হুসেন।

দয়ামীর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি ইসমাইল আলীর সভাপতিত্বে এবং উছমানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি লাল মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব গনি মিয়া, দয়ামীর ইউনিয়ন কৃষক দলের সভাপতি গনি মিয়া, কৃষক দল নেতা সেলিম খান, রফিক মিয়া, সুমন আলী, তখন খান, আব্দাল আলী, লিলু মিয়া এবং যুবদল নেতা বেলাল আহমদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। ইফতার মাহফিলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন খন্দকার বাজার জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ আলবাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১০

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১১

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১২

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৩

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৪

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৫

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৬

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৮

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৯

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

২০

Design & Developed by BD IT HOST