ওসমানীনগরে ফেইবুক পেজ মায়ার টিভির কল্যাণে নতুন জীবনে স্বপ্ন দেখছেন অসুস্থ সুমন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ অগাস্ট ২০২৫, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে ফেইবুক পেজ মায়ার টিভির কল্যাণে নতুন জীবনে স্বপ্ন দেখছেন অসুস্থ সুমন

সিলেট থেকে নাজমুল ইসলাম চৌধুরীঃ

সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের মৃত হান্নান মিয়ার ছেলে সুমন মিয়া (২৪)। তিন বছর আগে বিয়ে করে সংসার শুরু করেছিলেন তিনি। বিয়ের পর শশুরবাড়ি গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসী গ্রামে বসবাস শুরু হয় তার। সংসারের দ্বায়ে ২০২২ সালের শুরুর দিকে জীবিকার খোঁজে দিন মুজুরের কাজে নামেন সুমন।কিন্তু হঠাৎ এক ভয়াবহ দুর্ঘটনায় থেমে যায় তার স্বাভাবিক জীবন। কাজের সময় অসাবধানতায় বাঁশের গোড়ার স্তুপ তার কোমরে পড়ে, ছিঁড়ে যায় মেরুদন্ড ও মাঝার রগ। এরপর থেকে তিনি আর হাঁটতে পারেন না। টানা তিন বছর স্ত্রীকে নিয়ে খেয়ে-না-খেয়ে শয্যাশায়ী জীবন কাটাতে গিয়ে শরীরের বিভিন্ন অংশে পচন ধরতে থাকে।

গত কিছুদিন আগে স্থানীয় দৈনিক যায়যায় দিন পত্রিকার সাংবাদিক মো. হারুন রশিদ তার ফেসবুক পেজ মায়ার টিভি থেকে সুমনের অসুস্থতার একটি লাইভ করেন। লাইভটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। দেশ ও প্রবাস থেকে মাত্র কয়েকদিনে সুমনের বিকাশ ও নগদ বিভিন্ন মাধ্যমে জমা পড়ে প্রায় পাঁচ লাখ টাকা। আরও অনেক ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও মেলে।

খবর পেয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন দেখতে ও সহায়তা করতে নিজেই ছুটে যান সুমনের বাড়িতে। কুঁড়েঘরে খাটে শুয়ে থাকা অসুস্থ সুমন ইউএনওকে দেখে আবেগে কান্নায় ভেঙে পড়েন। উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও শারীরিক কারণে পারেননি।এসময় ইউএনওর মানবিকতায় অভিভূত হয়ে পড়েন পরিবার ও এলাকাবাসী।

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন রশিদ বলেন, সুমন অত্যন্ত দরিদ্র। তার নিজের ভিটেবাড়ি নেই। বিয়ের পর থেকেই শশুরবাড়িতে বসবাস করছে। জীবিকার তাগিদে ঘটে যাওয়া দুর্ঘটনাটি ছিল সত্যিই মর্মান্তিক। তার অসুস্থতা ও পরিবারের করুণ অবস্থা দেখে আমি লাইভ করি। মানুষ যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছে,তা সত্যিই অভিভূত হওয়ার মতো। ৩০ আগস্ট শনিবার দুপুরে সুমনকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করার কথা রয়েছে ঢাকা মেডিকেলে। পরিবার ও প্রতিবেশীরা আশা করছেন মানুষের সহযোগিতা ও ইউএনওর আন্তরিকতায় সুমন নতুন জীবন ফিরে পাবেন।

সুমনের পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন,ইউএনও জয়নাল আবেদীন যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন, এবং সাংবাদিক হারুন রশিদের প্রচারের কারনে দেশ বিদেশ থেকে অনেক বিত্তবানরা সহযোগিতার হাত বড়িয়ে দিয়েছেন, তাদের সহযোগিতায় ও সুচিকিৎসায় সুমন নতুন জীবনে ফিরবে।সুমনের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত যেন সকলেই পাশে থাকেন, সেই অনুরোধও জানিয়েছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,একজন অসহায় যুবকের কষ্টঘেরা জীবনের গল্প এখন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতায়। ইউএনও বলেন, সাংবাদিকভাইদের প্রচারণার কারনে এবং সকলের সহযোগীতা ও উন্নত চিকিৎসায় সুমন ফিরবে স্বাবাবিক জীবনে এমনটাই প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১০

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১১

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১২

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৩

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৪

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৫

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৬

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৭

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৯

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST