গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ অগাস্ট ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে পুলিশের লাইনের কথা বলে প্রতি নৌকা বা বডি থেকে ৫ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সংগঠনটির সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় নৌকা শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নৌকা শ্রমিকদের সংগঠনের ব্যানারকে ব্যবহার করে বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করা হচ্ছে। তাদের দাবি, পুলিশের লাইনের নামে প্রতি বডি থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এছাড়া প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ চাঁদা হিসেবে আদায় করা হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন শ্রমিক ও ব্যবসায়ী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক ও ব্যবসায়ী অভিযোগ করে বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে দুর্ব্যবহার, মারধর এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটছে। এতে শ্রমিক ও ব্যবসায়ীরা একটি প্রভাবশালী সিন্ডিকেটের কাছে অনেকটা জিম্মি হয়ে পড়েছেন বলে তাদের অভিযোগ।
অভিযোগকারীদের আরও দাবি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যকে ম্যানেজ করার মাধ্যমে দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, নৌযান মালিকদের একটি সংগঠনের পক্ষ থেকেও অতীতে আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে আন্দোলন কর্মসূচি পালনের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, বিভিন্ন প্রতিবাদ ও আন্দোলনের পরও চাঁদা আদায় বন্ধ হয়নি।
স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীরা বলেন, “আমরা চাঁদাবাজিমুক্ত পরিবেশে কাজ করতে চাই। কোনো সংগঠনের নাম ব্যবহার করে জোরপূর্বক অর্থ আদায় বন্ধ করতে হবে।” তারা বিষয়টি তদন্ত করে সত্যতা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাননীয় মন্ত্রী আরিফুল হকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, চাঁদাবাজি বন্ধ এবং শ্রমিক-ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১০

আজ শোকাবহ ১৫ আগস্ট

১১

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১২

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৩

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৪

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৫

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৬

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৭

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৮

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

১৯

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST