নিউজ এডিটর
৪ জানুয়ারী ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধিঃরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সারের অতিরিক্ত দাম নেওয়ায় মাসুদ মন্ডল নামে একজন সার ব্যাবসায়ীর লাইসেন্স বাতিল সহ তার বিরুদ্ধে মানববন্ধন করেছে ঐ এলাকার কয়েক শত কৃষক।রবিবার (৪ জানুয়ারি) সকাল এগারোটায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ভবনের সামনে উপজেলার কৃষক বিন্দু এর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে গত বৃহস্পতিবার উজান চর ইউনিয়নের কৃষকদের স্বাক্ষরিত অভিযোগ জেলা প্রশাসক, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া হয়।মাসুদ মন্ডল উপজেলার উজান চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসু মন্ডলের ছেলে এবং সে গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে জানাযায়।অভিযোগে বলা হয়, মাসুদ মন্ডল যখন খুচরা ডিলার ছিল তখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষকদের সাথে জোরজবরদস্তি করে টাকা নিতো কেউ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করার সাহস করতো না। আবার বর্তমানে ডি,এ,পি সার সরকার কর্তৃক নির্ধারিত মূল্য নির্ধারণ করা আছে বস্তা প্রতি ১০৫০/-টাকা কিন্তু তিনি কৃষকদের নিকট হতে ১৬৫০/- টাকা থেকে ১৭০০ টাকা করে প্রতি বস্তা প্রতি বিক্রয় করিতেছে। শুধু ডি.এ.পি নয় সকল প্রকার সার বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের তুলনায় কয়েকগুন বেশি দামে বিক্রয় করে আসছে। এতে এলাকার কৃষকেরা ন্যায্য মূল্য সার ক্রয় হতে প্রতারিত ও আর্থিক ভাবে ক্ষতিগ্রন্থ হচ্ছে। ইতিপূর্বে উক্ত মোঃ মাসুদ মন্ডল এর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। সেই প্রেক্ষিতে তার পাইকারি সার বিক্রয়ের অনুমোদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। বর্তমান উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় বন্ধ থাকা পাইকারি ভাবে সার বিক্রয়ের অনুমোদন নিয়েছে। এমতাবস্থায় সরজমিনে ভুক্তভোগী কৃষকদের মতামত নিয়ে নির্ধারিত মূল্যের অতিরিক্ত চরাদামে পাইকারি ও খুচরা সার বিক্রয়ের কার্যক্রম লাইসেন্স বন্ধ স্থগিত করার আবেদন করিতেছি।অভিযুক্ত মাসুদ মন্ডল বলেন, আমি ইউনিয়ন পর্যায়ে খুব কম সার পেয়ে থাকি এবং সরকারি দামে সার বিক্রি করে থাকি। বর্তমানে আমি সার বিক্রি করছি না।তবে উজান চর ইউনিয়নের কৃষক কালা চান শেখ দাবি করেন বর্তমানে ডি,এ,পি সার সরকার কর্তৃক নির্ধারিত মূল্য নির্ধারণ করা আছে বস্তা প্রতি ১০৫০/-টাকা সে ১৬৫০ টাকা বিক্রি করে তবে বাকী নিলে ১৬৮০ টাকা নেয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার বলেন, অভিযোগের ভিত্তিতে জেলা কমিটি একটি তদন্ত করেছে তদন্তে অভিযোগের সত্যতা না পেয়ে তাকে ডিলারশীপ দিয়েছে এখন আবার নতুন করে অভিযোগ দিয়েছে বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগ তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, গত সপ্তাহে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ডঃ মোঃ শহিদুল ইসলাম বলেন, এর আগে গত বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং আজকের মানববন্ধন কর্মসূচি সম্পর্কে জেনেছি। বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST