নিউজ এডিটর
১৭ অগাস্ট ২০২৫, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রামবাসীরা নিজেরাই তৈরী করলো সেতু

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে যেন বাস্তব রূপ নিচ্ছে বহু বছরের স্বপ্ন। সরকারি প্রতিশ্রুতি, জনপ্রতিনিধিদের আশ্বাস, বারবার দরজায় দরজায় ঘুরেও যখন সমাধান মিলল না তখন আর অপেক্ষায় না থেকে গ্রামবাসী নিজেরাই হাত লাগালেন সেতু নির্মাণে।৮০ ফুট দৈর্ঘ্য আর ৮ ফুট প্রস্থের এই সেতুটি তৈরি হচ্ছে গাজীখালী নদীর বুকে। প্রায় ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ ঘুচবে সেতুটি সম্পূর্ণ হলে। দীর্ঘদিন ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে পারাপারের কষ্ট শেষ হবে, সহজ হবে হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যাতায়াত।ইতোমধ্যে সেতুর পিলার ও দু’পাশের অংশের কাজ শেষ হয়েছে। রমজানের ঈদের পর শুরু হওয়া এই নির্মাণকাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করার আশা গ্রামবাসীর। এ পর্যন্ত ২০ লাখ টাকা ব্যয় হয়েছে, কাজ সম্পূর্ণ করতে আরও ১৫ লাখ টাকার প্রয়োজন। স্থানীয়রা জানাচ্ছেন এটি শুধু একটি সেতু নয়, বরং ঐক্য আর আত্মনির্ভরতার প্রতীক। ধনী-গরীব সবাই মিলে নিজের কষ্টার্জিত টাকা দিয়ে গড়ে তুলছেন স্বপ্নের সেতু। ৬০ বছরের মাঝি আ: লতিফ বলেন, “আমাদের কষ্টের শেষ হলো, আমরাই আমাদের টাকায় সেতু করছি—এর চেয়ে খুশির কিছু হতে পারে?”একই অনুভূতি শেয়ার করেন শিক্ষার্থী সুমন, গৃহবধূ জিয়াসমিন বেগম ও গ্রামবাসী নুরুল ইসলাম যারা প্রত্যাশা করছেন, এই সেতুই বদলে দেবে তাদের জীবনযাত্রা। এ যেন রাষ্ট্রীয় অবহেলার মাঝেও সাধারণ মানুষের এক অনন্য দৃষ্টান্ত নিজেদের স্বপ্নের সেতু নিজেরাই গড়ে তোলা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

১

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

২

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৩

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৪

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৫

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৭

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৮

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৯

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১০

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১২

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৩

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৪

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৫

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৬

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৮

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST