নিউজ এডিটর
২৭ ডিসেম্বর ২০২৫, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে দুর্নীতির বিরুদ্ধে ‘সাহসের বাতিঘর’-এর গণ শপথ অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ ​টাঙ্গাইলের ঘাটাইলে আয়োজিত হলো একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত ঘাটাইল গড়ার প্রত্যয়ে উন্মুক্ত গণশপথ কর্মসূচি। আজ শনিবার বিকাল ৪.৩০ সময় উপজেলার শহীদ মিনার চত্বরে এই গণশপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।উপস্থিত জনতাকে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকার শপথ বাক্য পাঠ করান মোসাঃ ছাবা আফরিন।অন্যান্যদের মধ্যে ​কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আব্দুল সালাম খান আউয়াল,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি ​এস এম আব্দুল লতিফ, সিনিয়র সাংবাদিক আতা খন্দকার, ঘাটাইল উপজেলা যুগান্তর প্রতিনিধি ​খান মোহাম্মদ ফজলুল রহমান, দ্যা বাংলাদেশ ​টুডে ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম চান, বিশিষ্ট ব্যবসায়ী আল রাসেল, ফজলুর রহমান রকি, মানবাধিকার কর্মী জাঈদ ইকবাল, শিক্ষক সোহেল রানাপ্রমুখ। গণশপথ গ্রহণ শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কলেজ মোড়ে এসে শেষ হয়।পরে কলেজ মোড় চত্বরে ​‘অন্তরকথন’ সাহসের বাতিঘর নামে দূর্নীতির বিরুদ্ধে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয় ‘অন্তরকথন’ সাহসের বাতিঘর’ নামে এই বক্সটির মাধ্যমে সাধারণ মানুষ ও সচেতন নাগরিকদের যে কোন অনিয়ম, দুর্নীতির বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়। এ ক্ষেত্রে তথ্য দাতার নাম প্রকাশ করা হবে না বলেও জানান। ​আয়োজক সংগঠন ‘সাহসের বাতিঘর’-এর প্রতিনিধিরা জানান, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে কেবল আইনই যথেষ্ট নয়, প্রয়োজন নাগরিক সচেতনতা ও প্রতিবাদ। মানুষকে সাহস জোগাতে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করতেই এই গণশপথ ও অভিযোগ বক্সের উদ্যোগ নেওয়া হয়েছে। ​এসময় উপস্থিত বক্তারা সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে বলেন, “সুন্দর ঘাটাইল গঠনে দুর্নীতির বিরুদ্ধে সাহস করে প্রতিবাদ করুন। আমাদের নীরবতা ভাঙার সময় এসেছে।” স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

২

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৩

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৫

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৬

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৮

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৯

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১১

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৪

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৫

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৬

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৭

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৮

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৯

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২০

Design & Developed by BD IT HOST