নিউজ এডিটর
৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকায় (ইসিএ) পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জাফলং-ডাউকি ইসিএ এলাকার বাউড়ভাগ হাওড়, নন্দিরভাগ হাওড়, চা বাগান, ঝুমপাড় ও জিরো পয়েন্ট এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

​বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জাফলংয়ের প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসকারী বিভিন্ন ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করে তা অকার্যকর করা হয়। এলাকার পরিবেশ রক্ষায় চালানো এই ঝটিকা অভিযানে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিশাল অঙ্কের অবকাঠামোগত সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

​অভিযানকালে ঘটনাস্থলেই ১০টি ড্রেজার মেশিন, ৬টি এক্সকেভেটর, ৫টি জেনারেটর, ৪৪টি বারকি নৌকা, ১৩টি কনভেয়ার বেল্ট, ১৫টি শ্যালো মেশিন এবং ৫টি ব্যাটারি ধ্বংস করা হয়। দীর্ঘদিন ধরে একটি চক্র এসব ভারী যন্ত্রপাতি ব্যবহার করে জাফলংয়ের সংবেদনশীল এলাকায় পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস করে আসছিল।

​পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদ অভিযানের বিষয়ে জানান, জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পরিবেশ ধ্বংসকারী এসব কর্মকাণ্ডের পাশাপাশি অবৈধ হাইড্রোলিক হর্ন, পাহাড় কাটা এবং পলিথিনের বিরুদ্ধে এমন নিয়মিত মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST