নিউজ এডিটর
২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক | জাফলং (সিলেট): সিলেটের জনপ্রিয় পর্যটন ও সীমান্তবর্তী এলাকা পৃর্ব জাফলংয়ে পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। প্রতিদিন শত শত ট্রাক মাটি কেটে বিক্রি করার মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এতে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, অন্যদিকে মারাত্মক হুমকির মুখে পড়েছে স্থানীয় খাসিয়া পুঞ্জি ও আশপাশের জনবসতি। ​স্থানীয় সূত্রে জানা গেছে,পুর্ব জাফলংয়ের বল্লাঘাট এলাকার খাসিয়া পুঞ্জির উত্তর পাশে অবস্থিত সোনা দেলোয়ারের মালিকানাধীন জমির পাহাড় কেটে এই অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে। প্রতিদিন বড় বড় এসকাভেটর (ফেলোডার) ব্যবহার করে পাহাড় কাটা হচ্ছে এবং সেখান থেকে শত শত ট্রাক মাটি বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। ​”পরিবেশ ধ্বংস করে প্রতিদিন যেভাবে পাহাড় কাটা হচ্ছে, তাতে মনে হচ্ছে দেখার কেউ নেই। অথচ এর ফলে স্থানীয় পরিবেশ ও ভূপ্রকৃতিতে অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে।” ​অনুসন্ধানে জানা যায়, এই পুরো অবৈধ কার্যক্রম পরিচালনা করছে একটি প্রভাবশালী চক্র। এই সিন্ডিকেটের মূল নেতৃত্বে রয়েছেন নুরুজ্জামান ও জয়নাল নামের দুই ব্যক্তি। স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চোখের সামনেই তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসলেও রহস্যজনক কারণে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ বিষয়ে অবৈধ পাহাড় কেটে মাটি বিক্রি হচ্ছে মর্মে তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে মোবাইল ফোনে (01711****36) কল করা হলে সে ফোন বার বার কেটে দেয় বিধায় তার বক্তব্য নেওয়া যায়নি। ফলে এভবে ​নির্বিচারে পাহাড় কাটার ফলে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি যেকোনো সময় বড় ধরনের ভূমিধসের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পাহাড় ও পরিবেশ রক্ষায় জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ​সচেতন মহল ও স্থানীয় জনসাধারণ অবিলম্বে এই অবৈধ সিন্ডিকেটের মূল হোতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST