ঝিনাইদহে বিএনপির দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া,বাড়িঘর লুটপাট আটক-১ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ নভেম্বর ২০২৪, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বিএনপির দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া,বাড়িঘর লুটপাট আটক-১

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট। আজ শুক্রবার সকাল ও বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির সহ-সভাপতি সুবিদুর রহমান ও ঘোড়শাল ইউনিয়ন বিএনপির সভাপতি ইসাহাক আলী মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। বৃহস্পতিবার রাতে ইসাহাক আলীর লোকজন সুবিদ চেয়ারম্যানের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এরই জের ধরে শুক্রবার ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ভাঙচুর করা হয় উভয় পক্ষের অন্তত ১৫টি বাড়িঘর ও দোকানপাট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনও সময় সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা। এসব তথ্য নিশ্চিত করে সদর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১০

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১১

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১২

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৩

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৬

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৭

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৮

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৯

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST