ঝিনাইদহের মহেশপুর সিমান্তে বাংলাদেশী এক যুবককে লাশ উদ্ধারঃ হত্যার অভিযোগ ভারতীয় বি'এস'এফের বিরুদ্ধে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ এপ্রিল ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহের মহেশপুর সিমান্তে বাংলাদেশী এক যুবককে লাশ উদ্ধারঃ হত্যার অভিযোগ ভারতীয় বি’এস’এফের বিরুদ্ধে

ঃমোঃ রমজান আলীঃ ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামের এক বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বি’এস’এফ। হত্যার পর তার লাশ সিমান্তের ইছামতি নদীতে ফেলে দেওয়া হয়।

১১ই এপ্রিল শুক্রবার ওই যুবকের মরদেহ ভেসে ওঠে। এদিকে লাশটি বাঘাডাঙ্গার গ্রামের বুনোপাড়ার ওয়াসিমের বলে প্রথম থেকেই সন্দেহ করে আসছিল তার পরিবার। নিহত ওয়াসিম বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে। বাঘাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মোঃ ওবাইদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে হুদাপাড়া গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে লাশ ভাসতে দেখে, লোকজন জরোহয়।খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশের বিষয়টি নিশ্চিত করে। তবে লাশ নদীতে থাকায় শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তার নাম পরিচয় অজানা ছিল।

এদিকে একইসঙ্গে ধুড় পাচারের সময় ভারতের অভ্যান্তরে ওয়াসিমের সঙ্গে যাওয়া মহেশপুরের সলেমানপুর গ্রামের আব্দুস সোবহান, কাঞ্চনপুর গ্রামের রাজু, শাাবুদ্দিন, মানিক ও বাঘাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াহেদ লাশটি ওয়াসিমের বলে নিশ্চিত করেন। ওয়াসিমের বড় ভাই মেহেদী হাসান দাবী করেন, তার ভাই ওয়াসিম ৩/৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। মাঝে মধ্যে সে ভারতে ধুড় নিয়ে যাতায়াত করতো বলে শুনেছি। গত ৮ এপ্রিল ওয়াসিমসহ ক’জন সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ভারত থেকে ফেরার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফ’র হাতে ধরা পড়ে ওয়াসিম। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

ওয়াসিমের পিতা রমজান আলী জানান, বিভিন্ন সুত্রে তিনি জানতে পারছেন লাশটি তার ছেলে ওয়াসিমের। তিনি দ্রুত লাশটি উদ্ধারের দাবী জানান। এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে কর্ণেল রফিকুল আলম জানান, লাশটি ইছামতি নদীর ভারতীয় অংশে থাকায় উদ্ধার করা যায়নি। তবে বিএসএফকে জানানো হয়েছে। তিনি বলেন, মৃতদেহটি বাংলাদেশী না ভারতীয় তা এখনো আমরা জানতে পারিনি। এছাড়া কোন পরিবার তাদের কোন সদস্য নিখোঁজ থাকার বিষয়েও জানাইনি। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা জানান, ইছামতি নদীর ভারতীয় অংশে একটি লাশ ভাসছে এটা শুনেছি। তবে লাশের পরিচয় এখনো মেলেনি।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ইছামতী নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্তের ওপারে একটি লাশ পড়ে আছে। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে। বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ করে ব্যবস্থা নিবেন। কাজেই বিজিবি না জানানো পর্যন্ত আমরা কোনো কিছু নিশ্চিত করে বলতে পরছি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১০

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১১

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১২

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৩

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৬

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৭

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৮

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৯

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST