admin
৯ জানুয়ারী ২০২৩, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থোকায় থোকায় ঝুলছে কমলা, দেখতে ও কিনতে ভিড় দর্শনার্থীদের

সারি সারি গাছে থোকায় থোকায় ঝুলছে টসটসে হলুদ কমলা। এ যেন সবুজের মাঝে হলুদের সমাহার । এ মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন হাজার ও দর্শনার্থীরা। সেখানে সকলে দেকছেন আর ছবি তুলছেন, পাশাপাশি সুস্বাদু কমলা খাওয়ার জন্য অনেকেই কিনছেন ১০ বছর আগে ২ নং কোষারাণীগঞ্জ ইউনিয়নের মালঞ্চা গ্রামে ৩ বিঘা জমির ওপরে ভারতীয় দার্জিলিং জাতের কমলার বাগান করেন আবু জাহিদ মো. ইবনুল ইকরাম জুয়েল। বাগানটিতে রয়েছে আড়াইশ মত গাছ। অষ্টমবারের মতো এবারও চলতি মৌসুমে গত ১ ডিসেম্বর শুরু করেছে গাছ থেকে কমলা সংগ্রহ করা। ১০ বছর আগে হর্টিকালচার থেকে হাতে গোনা কয়েকটি চারা কিনে জমিতে রোপণ করেন। দুই বছরের মাথায় আশানুরূপ ফল পাওয়ায় বাগানের পরিধি বাড়ান। এখন তার বাগানে প্রায় ৩শর মত কমলাগাছ রয়েছে। বাগানের নাম দিয়েছেন অরেঞ্জ ভ্যালী। বাগানটি দেখতে প্রতিদিনি দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রায় হাজারো দর্শনার্থীরা। দেখার পাশাপাশি বাগান থেকে কমলাও কিনছেন দর্শনার্থীরা । প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকা করে। এভাবে প্রতিদিন বাগান থেকে ১৫০-২০০ কেজি কমলা বিক্রি হয়। দার্জিলিং জাতের এসব কমলা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়। প্রতি বছর বাগানের পরিধি বাড়ায় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেকের। মূলত নভেম্বর থেকে উৎপাদিত কমলা বিক্রি করা হচ্ছে। প্রতিটি গাছে ৮০০-৯০০ কমলা ধরেছে। উৎপাদিত কমলা কিনতে বাগানেই ছুটে আসছেন দূর-দূরান্তের ব্যবসায়ীরা। একই প্লটে আবার চারাও উৎপাদন করছেন। সীমান্ত এলাকায় ফল বাগান হওয়ায় কর্মসংস্থানের পাশাপাশি এলাকার অন্যান্য কৃষকরাও অনুপ্রাণিত হয়ে নিচ্ছেন পরামর্শ। বাগান দেখতে আসা দর্শনার্থী কবির হোসেন বলেন কমলা বাগান দেখতে শহর থেকে এসেছি। আমি দার্জিলিংয়ে বাগান দেখেছি। কিন্তু এখানে কমলা বাগান যে এত সুন্দর তা দার্জিলিংয়ের বাগানকেও হার মানাবে। আর এই কমলা অনেক মিষ্টিওস সুস্বাদু । আরেক দর্শনার্থী জয়নাল আবেদিন বলেন, পরিবারসহ কমলা বাগান দেখতে এসেছি। আগে কমলা বাগান শুধু ছবিতেই দেখেছি। আজ গাছে ঝুলন্ত কমলা দেখলাম। পুরো বাগানে কমলা ঝুলে রয়েছে। দেখতেই অনেক সুন্দর লাগছে। কমলা কিনে খেলাম। অনেক মিষ্টি ও রসালো। কমলা বাগানে প্রথম থেকেই কাজ করেন নরেন মোহন। তিনি জানান, আমি প্রথম থেকেই বাগানে কাজ করছি। এখন প্রতিদিন প্রায় এক হাজারের বেশি মানুষ বাগান দেখতে আসে। আমরা বাগানে ১০-১৫ জন কাজ করছি। গাছ থেকে পারার জন্য ৫-৭ জন কাজ করে। বাগান মালিক আবু জাহিদ মো. ইবনুল ইকরাম জুয়েল বলেন, অর্গানিক পদ্ধতিতে এ বাগান করেছি। এখানে কীটনাশক ব্যবহার করা হয় না। গত মৌসুমে আড়াইশ গাছে ৩শ মণ কমলা ১৫ লাখ টাকা বিক্রয় করেছি। এবার আশা করছি ২৫ লক্ষাধিক টাকার কমলা বিক্রয় করতে পারবো।’কমলা-মালটা খুব সহজ ও স্বল্প খরচে চাষ করা যায় জানিয়ে এই উদ্যোক্তা বলেন, ১১ বছর আগে জেলা হর্টিকালচার থেকে প্রতি চারা ৫ টাকা দরে ৩০০ চারা ১৫০০ টাকায় ক্রয় করেছিলাম। তাতে সবমিলে তিন বিঘার এই বাগানে চার লক্ষ টাকা খরচ হয়। বর্তমানে আরও দুই বিঘা জমিতে নতুন করে কমলার চাষ শুরু করেছি এবং দুই বিঘা জমিতে মালটার ২০০ গাছ রোপণ করেছি। আশা করছি, আগামী বছরে এই মালটা বাজার জাত করতে পারবো। এসব কমলা ও মালটা চাষ খুব সহজ ও স্বল্প খরচে চাষ করা যায়।’ এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘অরেঞ্জ ভ্যালির কমলা খুবই সুস্বাদু। এ বাগানের কমলা দেশের বিভিন্ন এলাকায় যায় এবং আমাদের দেশে উৎপাদিত কমলা হিসেবে প্রশংসিত হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, ‘জুয়েলের কমলা বাগান একটি ব্র্যান্ড হয়ে উঠেছে। তার মতো কেউ এমন কমলা বাগান করতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।’ উল্লেখ্য, ভারতীয় দার্জিলিং জাতের কমলা গাছ ৫০ বছর পর্যন্ত ফল দেয়। এটি একটি অর্থকরী ফসল, যা খুব সহজে ও স্বল্প খরচে উৎপাদন করা যায়। জেলা প্রশাসক (ডিসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘জুয়েলের বাগানটি দেশের একমাত্র দার্জিলিং জাতের কমলার বাগান। এটি ইতোমধ্যে মানুষের কাছে পরিচিতি পেয়েছে অনেক। এখানে শীত মৌসুমে অনেক দূর-দূরান্ত থেকে কমলা কিনতে ও খেতে আসছেন অনেক দর্শনার্থীরা। তাই এটিকে কেন্দ্র করে পর্যটনেরও সম্ভাবনা রয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। জেলা প্রশাসন তার পাশে আছে ও থাকবে। এছাড়াও অন্যরাও জুয়েল সাহেবর কাছ থেকে পরামর্শ নিয়ে এমন কাজে লাগাতে পারেন
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST