নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

মোঃ ইমরুল আহসান,ময়মনসিংহ থেকেঃ

“দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে দুগ্ধ খাতের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জনসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে দুগ্ধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ এই খাতকে আরও শক্তিশালী করছে। তিনি নিরাপদ ও মানসম্মত দুধ উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতি বলেন, নারীর ক্ষমতায়ন ও পারিবারিক আর্থিক উন্নয়নে দুগ্ধ খামার একটি কার্যকর ও সম্ভাবনাময় ক্ষেত্র। প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে নারী খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ দুধ উৎপাদন, দুগ্ধজাত পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং দুগ্ধ খাতের টেকসই অগ্রগতির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী মানুষদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান চসিক মেয়র

ঢাকা-মাদারগঞ্জ রুটের বাসে অভিযান: ১৩ প্যাকেট ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

শাহপরাণে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন গ্রেপ্তার 

এলপিজির দাম আবার বৃদ্ধি পেলো

দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ

জ্বীনের নির্দেশে দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে তোলা হলো মরদেহ, হাসপাতালে ইসিজি!

কোটচাঁদপুরে ডিবি পুলিশের হাতে সাবেক পুলিশ সদস্য মাদক সহ আটক

জৈন্তাপুরে প্রকাশ্য দিবালোকে জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি

১০

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

১১

এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ‘সব ফাঁস করার’ হুমকির অভিযোগ রাশেদ খাঁনের

১২

লন্ডনে দেখা মিলল সাবেক মন্ত্রী রেজাউল করিমের, রেস্তোরাঁয় ডাব খাওয়ার সময় ছাত্রদল নেতার তোপের মুখে

১৩

ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের কোনো সুযোগ নেই, সবার সমান অধিকার: স্থানীয় সরকার মন্ত্রী

১৪

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, ৪ জন গ্রেপ্তার

১৫

আমাদের চট্টগ্রাম’ অ্যাপে ১০ হাজার নিবন্ধিত নাগরিকের মাইলফলক অর্জন

১৬

রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১৭

রাজবাড়ীতে দুইটি বিদ্যালয়ের বিরুদ্ধে তথ্য জানলিয়াতি ও অনিয়মে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

১৮

সিলেট জেলা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা, এলাকাবাসীর প্রতিবাদের ঘোষণা

১৯

রাজশাহী জেলা বিএনপির সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিককে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

২০

Design & Developed by BD IT HOST