নিউজ এডিটর
৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

​পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: একসময় ঘরে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যা নামলেই জ্বলে উঠত হারিকেন। সেই মিটমিটে আলোয় পাশাপাশি বসে পড়ত ১১ সন্তান। এক পাশে মাটির চুলায় রান্না হতো, অন্য পাশে চাটাইয়ে বসে বই-খাতা নিয়ে ব্যস্ত থাকত সন্তানরা। রান্নার ফাঁকে ফাঁকে তাদের পড়াশোনায় নজর রাখতেন মা। কে পড়ছে, কে ফাঁকি দিচ্ছে— কিছুই তার চোখ এড়াত না। অভাব ও সংসারে টানাপোড়েন থাকলেও সন্তানদের লেখাপড়ার বিষয়ে কোনো আপোষ করেননি তিনি। সেই মায়ের স্বপ্ন ও শাসনে বড় হয়ে ১১ সন্তানই আজ নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। ​তাদের কেউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কেউ সিনিয়র জেলা ও দায়রা জজ, কেউ চিকিৎসক, শিক্ষক, গবেষক কিংবা সরকারি প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা। সন্তানদের এমন সাফল্যের নেপথ্যের কারিগর চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রত্যন্ত নাইখাইন গ্রামের গৃহবধূ চেমন আরা বেগম, যার বয়স এখন ৭৯ বছর। ​চেমন আরা বেগমের জ্যেষ্ঠ সন্তান মোহাম্মদ শহীদ উদ্দিন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক। দ্বিতীয় সন্তান মোহাম্মদ সেলিম উদ্দিন অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তৃতীয় সন্তান মোহাম্মদ শাহীন উদ্দিন লক্ষ্মীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ। চতুর্থ সন্তান পারভীন আকতার দীর্ঘদিন ধরে নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। পঞ্চম সন্তান মোহাম্মদ আলমগীর পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন পানিসম্পদ পরিকল্পনা সংস্থায় (ওয়ারপো) প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (পরিবেশ ও বন) হিসেবে কর্মরত। ​ষষ্ঠ সন্তান সেলিনা আকতার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক। সপ্তম সন্তান ডা. মুহাম্মদ গিয়াস উদ্দিন একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং চট্টগ্রামের সংক্রামক ব্যাধি হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত। অষ্টম সন্তান অধ্যাপক মুহাম্মদ আবুল কালাম আজাদ পটিয়া সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক। নবম সন্তান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য। দশম সন্তান রেজিনা আকতার চট্টগ্রামের হোসাইন আহমদ সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক। ​সবচেয়ে ছোট সন্তান ডা. মোহাম্মদ ওমর কাইয়ুম স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) সিনিয়র সায়েন্টিফিক অফিসার অ্যান্ড রেসিডেন্ট অ্যাডভাইজার হিসেবে কর্মরত রয়েছেন। ​অর্থাৎ আট ছেলে ও তিন মেয়ের সবাই উচ্চশিক্ষিত এবং নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। চরম প্রতিকূলতার মাঝেও অদম্য ইচ্ছাশক্তি, কঠোর তদারকি ও শিক্ষার প্রতি অনুরাগের মাধ্যমে কীভাবে সন্তানকে মানুষ করতে হয়, রত্নগর্ভা মা চেমন আরা বেগম আজ তার এক অনন্য দৃষ্টান্ত।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১০

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১১

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১২

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৩

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

১৪

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

১৫

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

১৬

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১৭

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১৮

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০

Design & Developed by BD IT HOST