পত্নীতলায় যথা যোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ মার্চ ২০২৫, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় যথা যোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে  নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী মাধ্যমে শহীদ মিনারে  উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পত্নীতলা থানা, নজিপুর পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২, নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পত্নীতলা থানা ও নজিপুর পৌর শাখাসহ অঙ্গ এবং সহযোগী সংগঠন, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ স্কাউট, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটি, দলিল লেখক সমিতি, এনজিও ফোরাম, দি হাঙ্গার প্রজেক্টসহ বিভিন্ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক  অর্পন করে  দোয়া মোনাজাত করা হয়।

সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথি  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন। সাথে ছিলেন অফিসার ইনচার্জ  (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান। পরে কুচকাওয়াজের পুরস্কার বিতরণ, শহিদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ,  উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, প্রণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ,  উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা  ফিরোজ আল মামুন, মৎস্য কর্মকর্তা রুজিনা, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ। পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন উপজেলার সরকারি বেসরকারি  বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন  সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিকালে ক্রীড়া প্রতিযোগিতা,হাসপাতালে ও এতিমখানায়  উন্নত খাবার পরিবেশন, মসজিদ  মন্দির ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা সহ নানা কর্মসূচী পালন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST