নিউজ এডিটর
২৩ নভেম্বর ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফোনে-ভূমিকম্পের-অ্যালার্ট-চালু-করবেন-যেভাবে

অভিযোগ বার্তা ডেস্কঃ ভূমিকম্প ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। আগেভাগে এই দুর্যোগের আভাস পেলে সতর্ক হওয়া যায়। এতে করে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কম হয়। স্মার্টফোনে ফোনে এই অ্যালার্ট পাওয়া সম্ভব। জানুন কীভাবে এই ফিচার চালু করবেন। ছোট্ট একটি সেটিংস বদলালেই ফোনে চালু হয়ে যাবে ভূমিকম্প অ্যালার্ট। অ্যানড্রয়েড ছাড়াও আইফোনেও এই অ্যালার্ট সেট করতে পারবেন। সম্প্রতি জাপানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। প্রাকৃতিক বিপর্যয়ের মুখে সুন্দর এই দেশটি। এই ধরনের বিপর্যয়ের সংকেত আগে ভাগে পেতে অবশ্যই ফোনে ভূমিকম্প অ্যালার্ট করে রাখুন, ধাপে ধাপে জেনে নিন পুরো পদ্ধতি। ভূমিকম্প অ্যালার্টের সুবিধা -ভূমিকম্পের কিছুক্ষণ আগেই অ্যালার্ট পেয়ে যাবেন। -আশপাশের মানুষজনকে সতর্ক করতে পারবেন। -অ্যানড্রয়েড ও আইফোন দুই ডিভাইসেই সেট করা যাবে অ্যালার্ট সিস্টেম। ফোনে ভূমিকম্প অ্যালার্ট চালু করার উপায়- ভূমিকম্পের কিছুক্ষণ আগেই ফোনে অ্যালার্ট বাজতে শুরু করে। যার ফলে সতর্ক থাকার সময় পাওয়া যায়। সম্প্রতি অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ভূমিকম্প অ্যালার্ট সিস্টেম এনেছে গুগল, কী ভাবে ব্যবহার করবেন জেনে নিন। অ্যানড্রয়েড ফোনে যেভাবে ভূমিকম্পের অ্যালার্ট পাবেন এই অ্যালার্ট পেতে অ্যানড্রয়েড ৫ বা তার বেশি অপারেটিং সিস্টেম থাকতে হবে ফোনে। ওয়াইফাই অথবা সেলুলার ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। ফোনের লোকেশন অন রাখতে হবে, যার মাধ্যমে ওই ডিভাইসের লোকেশন শনাক্ত করতে পারবে গুগল। এবার ফোনের সেটিংসে যান, সেখানে গিয়ে ‘Safety and Emergency’ সার্চ করুন। এখানে ‘Earthquake Alert’ অপশন থাকবে সেটি অন করে দিতে হবে। এভাবে অ্যানড্রয়েড ফোনে ভূমিকম্প অ্যালার্ট সিস্টেম চালু হয়ে যাবে। আইফোনে ভূমিকম্প অ্যালার্ট পাবেন যেভাবে আবহাওয়া দফতরের তথ্যের উপর ভিত্তি করে ভূমিকম্প অ্যালার্ট পাঠিয়ে থাকে অ্যাপেল এই ফিচার চালু করার জন্য আইফোনের সেটিংসে যান। সেখানে নোটিফিকেশন অপশনে ক্লিক করুন। এবার ইমার্জেন্সি অ্যালার্ট অন করে দিন। এভাবে কোনও প্রাকৃতিক বিপর্যয় এলেই ফোনে সাইরেন বাজতে থাকবে। এই অ্যালার্ট সিস্টেম অন রাখা ভীষণ জরুরি, বিশেষ করে যারা উপকূলবর্তী অঞ্চলগুলোতে থাকেন। এই অ্যালার্টের মাধ্যমে নিরাপদ জায়গাতে যাওয়ার বা আশেপাশের সবাইকে সতর্ক করার সময় পাবেন। বাড়ির সকল সদস্যের স্মার্টফোনে অবশ্যই ভূমিকম্প এলার্ট অন করে রাখুন। তবে এই অ্যালার্ট অন করার আগে উপরোক্ত বিষয়গুলো মেনে চলতে হবে। যেমন লোকেশন এবং ইন্টারনেট। যা না থাকলে ডিভাইস শনাক্ত করতে পারবে না গুগল এবং অ্যাপেল। পাশাপাশি ভূমিকম্পের সঠিক নোটিফিকেশনও পৌঁছাবে না আপনার কাছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই

১

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

২

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

৩

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৪

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৫

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৬

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৭

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৮

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৯

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

১০

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১১

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১৩

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৪

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৬

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৮

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৯

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

২০

Design & Developed by BD IT HOST