ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে ঔষধের সংকট - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ নভেম্বর ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে ঔষধের সংকট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিভাগে শিশু কনসালটেন্টসহ চারজন চিকিৎসক কর্মরত থাকলেও ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে বিশেষ করে ইনজেকশন, সেলাইন, অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ঠান্ডার ওষুধ নেই বললেই চলে।

বর্তমানে Inj. Meropenem, Fluclox, Kacin, Cotson এবং Inf. Baby Saline, Electrodex, 10% DA, Microbore set, I/V Cannula (24) এবং Bodicort এসব জরুরি আইটেমের কোনো সাপ্লাই নেই। শুধুমাত্র Inj. Ceftriaxone, Omeprazole, Tazid & Windel Plus সীমিত পরিমাণে সাপ্লাই থাকলেও অ্যান্টিবায়োটিক সিরাপের কোনো সরবরাহ নেই।

হাসপাতালের শিশু বিভাগের বেড সংখ্যা ২৫টি, কিন্তু রোগী ভর্তি রয়েছে ৫৭ জন। পাশাপাশি NICU-এর ১১টি বেডই পূর্ণ। এত বিপুল সংখ্যক রোগী সামলাতে গিয়ে নার্সরা চরমভাবে কর্মব্যস্ত হয়ে পড়েছেন। গরিব রোগীরা সিট না পেয়ে বেডের পাশে ও ফ্লোরে গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছেন।

সরকারি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ না থাকায় অসহায় ও নিম্ন আয়ের পরিবারগুলো চিকিৎসাসেবার অভাবে মারাত্মক সংকটে পড়েছে, কারণ তাদের পক্ষে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা গ্রহণ করা সম্ভব নয়। শীত বাড়ার সাথে সাথে শিশু রোগীর সংখ্যা আরও বাড়বে। এ অবস্থায় চিকিৎসক ও নার্সরা যথাযথ চিকিৎসা দিতে পারবেন না বলে আশঙ্কা করা হচ্ছে।

দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম সরবরাহের জন্য হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন…..

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST