নিউজ এডিটর
১৩ মার্চ ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং বিদ্যমান সমস্যা নিরসনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) স্বাস্থ্য উপ-কমিটির উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী। সভায় হাসপাতালের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে ডা. রতন কুমার ঢালী জানান যে, তীব্র জনবল সংকটের মধ্যেও হাসপাতালের সেবা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। পরিচ্ছন্নতা কর্মীর স্বল্পতা সত্ত্বেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, তবে অতিরিক্ত রোগীর চাপের কারণে বার্ষিক বরাদ্দ দিয়ে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা অনেক ক্ষেত্রে জটিল হয়ে পড়ছে। তিনি রোগীদের অসচেতনতা ও অসহযোগিতাকে সেবার মান ব্যাহত হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে এসিজি-র ভূমিকার প্রশংসা করেন। এছাড়া হাসপাতালের অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে তিনি জানান, পুরনো এসির কারণে প্রায়ই অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হচ্ছে এবং বরাদ্দকৃত দুটি অ্যাম্বুলেন্সের একটি অকেজো ও অন্যটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে পুলিশ প্রশাসনের সহায়তায় একাধিক অভিযান চালানো হলেও সমস্যার স্থায়ী সমাধান এখনো মেলেনি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। মতবিনিময় সভায় এসিজি-স্বাস্থ্য এর সমন্বয়ক শামীম আহমেদ স্থানীয়দের সম্পৃক্ত করে দালাল নির্মূল কমিটি গঠনের প্রস্তাব দেন। হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোঃ শাখাওয়াত হোসেন স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীদের সেবা গ্রহণের আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ আরজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. গোপা পাল ও ডা. মো. সোহেল রানা। সভায় বক্তারা হাসপাতালের সামগ্রিক পরিবেশ রক্ষায় রোগীদের সচেতন হওয়ার আহ্বান জানান। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় সভায় সনাকের সহ-সভাপতিবৃন্দ ও ইয়েস সদস্যরা অংশগ্রহণ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST