ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ এপ্রিল ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

মো:নিশাদুল ইসলাম (নিশাদ),ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়ে উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি প্রত্যাহারে সম্মতি দেন সংসদ সদস্যরা।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা প্রস্তাবটি উত্থাপন করেন। বক্তব্যে তিনি বলেন, আশুগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, যেখানে সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, চালকল, মিল-কারখানা এবং বন্দর রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ হলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিজ জেলায় গ্যাস সুবিধা থেকে বঞ্চিত— এমন অভিযোগ তুলে তিনি স্থানীয়দের চাহিদা পূরণের দাবি জানান।

জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমানে দেশের গ্যাস সরবরাহে চাপ রয়েছে। ২০১৬ সাল থেকে গ্যাসের চাপ কমে যাওয়ায় ঘরে ঘরে নতুন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে শিল্প উৎপাদন সচল রাখতে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, পূর্ববর্তী সরকারের সময়ে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে ঘাটতি ছিল, ফলে দেশকে আমদানিনির্ভর হতে হয়েছে। বর্তমান সরকার বাপেক্সকে শক্তিশালী করে নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। অনুসন্ধানে সফলতা এলে ভবিষ্যতে নতুন গ্যাস সংযোগ দেওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া কৃষি উৎপাদন অব্যাহত রাখতে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, “বিদ্যুৎ উৎপাদনে কিছুটা প্রভাব পড়লেও দেশের কৃষির স্বার্থে আগামী ১ তারিখ থেকে সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করা হবে।”

পরিশেষে আলোচনা শেষে কণ্ঠভোটের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবি সংবলিত সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদ থেকে প্রত্যাহার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

আমেরিকায় পিএইচডি করতে গিয়ে লাশ হলেন মাদারগঞ্জের জামিল আহমেদ লিমন

গাজীপুরে কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: নেপথ্যে মাদক ও অনৈতিক ব্যবসার সিন্ডিকেট!

সিলেটের তরুণ ফ্রিল্যান্সার রায়হান হোসেন মুরাদ স্টার বাংলাদেশ এওয়ার্ড ২০২৬ এ ভুষিত হলেন

ঢাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে অনুষ্ঠিত

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতা জারি

পত্নীতলায় ফ্রি চিকিৎসা সেবা: বেলাল হোসেনের উদ্যোগে দিনব্যাপী মানবিক কার্যক্রম

১০

যারা আমাদের গুপ্ত বলে, তারাই আসলে গুপ্ত— জামায়াত নেতা

১১

ময়মনসিংহে রিলাই বানিজ্য মেলা-২০২৬ উদ্বোধন 

১২

শিক্ষিকাকে জুতাপেটা করা, সেই বিএনপি নেতা বহিষ্কার

১৩

স্টেশন রোডে অবৈধ দখল বন্ধে কঠোর হুশিয়ারি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৪

সিংগাইরের জয়মন্ডপে ঝোপের মধ্যে নারীর মরদেহ উদ্ধার

১৫

১৩ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

১৬

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

গোলাপগঞ্জ উপজেলা ঠিকাদার পলাতক,সড়কের কাজ বন্ধ দিরাই-শাল্লা মানুষের ভোগান্তি

১৮

ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল মোটরসাইকেল আরোহীকে ইউএনওর থাপ্পড়, ভিডিও ভাইরাল

১৯

কিলোমিটারে বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা

২০

Design & Developed by BD IT HOST