ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ মার্চ ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো: গোলাম মাসুম প্রধান বলেন, আমাদের শিশু শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই দুর্যোগ বিষয়ে সচেতন করে তুলতে হবে। কোথাও আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে সেখান থেকে বের হয়ে নিজের জীবন রক্ষা করতে হবে, তা তাদের জানানো প্রয়োজন। একইভাবে ভূমিকম্পের সময় কোন জায়গায় আশ্রয় নিতে হবে, কোথায় লুকাতে হবে, কী করা উচিত এবং কী করা উচিত নয় এসব বিষয়ও তাদের শেখাতে হবে।

তিনি আরও বলেন, অতিবৃষ্টি, বন্যা কিংবা বর্ষা মৌসুমে কীভাবে সতর্ক থাকতে হবে এবং কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, এসব বিষয়ও শিশুদের জানানো জরুরি। কারণ দুর্যোগ মোকাবিলার শিক্ষা আসলে ছোটবেলা থেকেই শুরু হওয়া উচিত। তাই আমাদের নির্ধারণ করতে হবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা কাদের কাছে এবং কীভাবে পৌঁছে দেব, যাতে নতুন প্রজন্ম শুরু থেকেই সচেতন হয়ে গড়ে ওঠে।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হচ্ছে। তিনি আরও বলেন, ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে করণীয় সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সদস্যরা অংশ নিয়ে দুর্যোগের সময় উদ্ধার তৎপরতা ও করণীয় বিষয়গুলো প্রদর্শন করেন। এ সময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্হাপনা) উম্মে হাবীবা মীরা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, এবং শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

১০

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১১

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৩

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৪

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৫

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৬

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৭

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৮

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৯

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

২০

Design & Developed by BD IT HOST