নিউজ এডিটর
২৬ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে কুচকাওয়াজ অনুষ্ঠিত

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে ময়মনসিংহেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর প্রধান স্টেডিয়ামে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এর সূচনা হয়। কুচকাওয়াজে অংশগ্রহণ করে একে একে শারীরিক কসরত প্রদর্শন করে জেলার বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার ও প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কারারক্ষী দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিএনসিসি দল , ময়মনসিংহ জিলা স্কুলের বিএনসিসি দল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি দল, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের স্কাউট দল, মুকুল নিকেতন স্কুলের স্কাউট দল, কালেক্টরেট স্কুলের স্কাউট দল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল, আফরোজ খান মডেল স্কুলের গার্লস গাইড দল, ইউনিক প্রগ্রেসিভ স্কুলের প্রতিনিধি দল, মুসলিম স্কুলের প্রতিনিধি দল, প্রগ্রেসিভ মডেল স্কুলের প্রতিনিধি দল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদল। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহিদ, সম্ভ্রম হারানো মা-বোন ও জুলাই-২৪ আন্দোলনে নিহত বীর শহিদদের স্মরণ করে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় লাল সবুজের পতাকা। একটি স্বাধীন ভূখণ্ড, সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। এ মহান অর্জন এদেশের সকল মুক্তিকামী মানুষের। স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের অহংকার, স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমাদের সকলকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে একটি সুন্দর, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে হবে। কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

১

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

২

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৩

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৪

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৫

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৬

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৭

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৮

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৯

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১০

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১১

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১২

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৪

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৫

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৬

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৭

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৮

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৯

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by BD IT HOST