
মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হলো মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের সদস্য সম্মেলন ২০২৫। আজ শনিবার আয়োজিত সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্য ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর জামায়াতের টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন।
সম্মেলনে সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা ও জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, ইউরো বাংলা হাসপাতালের পরিচালক ডাঃ আবু বকর সিদ্দিক,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, প্রচার সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, সদর থানা আমীর ডাঃ ফজলুল হক, পৌরসভার আমীর হুমায়ুন কবির, মাওলানা ওমর ফারুক,আবু সাঈদ বিএসসি, সাংস্কৃতিক সংসদের পরিচালক এডভোকেট ফেরদৌস, আব্দুল মোমিন সালেহীন প্রমুখ।
প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তার বক্তব্যে বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ত্যাগ-তিতিক্ষা, আদর্শিক দৃঢ়তা ও সংগঠনশক্তি দিয়ে এগিয়ে যেতে হবে। ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা ছাড়া দেশের প্রকৃত শান্তি ও কল্যাণ আসবে না।
তাঁরা আরও বলেন, জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়; এটি একটি আদর্শভিত্তিক আন্দোলন। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশাসনের অবসান এবং জনগণের অধিকার আদায়ে জামায়াতকে আরও শক্তিশালী করতে হবে।
সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ সম্মেলনে কুরআন তেলাওয়াত, সাংগঠনিক প্রতিবেদন, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST