নিউজ এডিটর
১৬ মে ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ  থেকেঃ পরিবেশ ও কৃষি সুরক্ষায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন বন্ধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান চলছে। দ্রুত বর্ধনশীল হওয়ায় একসময় এসব গাছ ব্যাপকভাবে রোপণ হলেও দীর্ঘমেয়াদে পরিবেশ ও কৃষির ওপর এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইউক্যালিপটাস ও আকাশমনি অতিরিক্ত পানি শোষণ করে মাটির আর্দ্রতা কমিয়ে দেয়। এতে আশপাশের ফসল ও অন্যান্য গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। পাশাপাশি মাটির উর্বরতা হ্রাস, জীববৈচিত্র্যের ক্ষতি ও দেশীয় বৃক্ষের বিস্তারে বাধা সৃষ্টি হয়। সম্প্রতি কাশিমপুর ইউনিয়নের কয়েকটি নার্সারিতে ইউক্যালিপটাস ও আকাশমনি চারা উৎপাদনের অভিযোগ ওঠে। সচেতন নাগরিকদের অভিযোগের ভিত্তিতে মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা, বন বিভাগ ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট নার্সারি কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে স্বেচ্ছায় নিষিদ্ধ চারাগুলো নষ্ট করে। এ সময় নার্সারি অ্যাসোসিয়েশনের সভাপতিও উপস্থিত ছিলেন। তিনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার পাশাপাশি সব নার্সারি মালিককে সচেতন করার আশ্বাস দেন। উপজেলা প্রশাসন জানায়, জনসচেতনতা বাড়াতে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম চলছে। পরিবেশ ও টেকসই কৃষি ব্যবস্থার স্বার্থে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের আহ্বান, ক্ষতিকর বিদেশি প্রজাতির গাছ পরিহার করে দেশীয়, ফলজ ও পরিবেশবান্ধব গাছ রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST