মুক্তি পেলেন আলোচিত সাবেক ছাএদল নেতা জাকির খান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ এপ্রিল ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তি পেলেন আলোচিত সাবেক ছাএদল নেতা জাকির খান

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আলোচিত নেতা জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন।রবিবার (১৩ এপ্রিল)সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।মুক্তির পর তার বিপুল সমর্থক মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে নগরীতে শোডাউন করেন। এতে নগরীতে তীব্র যানজট সৃষ্টি হয়।চরম ভোগান্তির শিকার হয় নগরবাসী।

জানা যায়,হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামী ছিলেন জাকির খান।দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১-এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি।চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলা থেকে তিনি খালাস পান।

রবিবার জাকির খানের মুক্তির খবরে সকাল আটটা থেকেই দলে দলে নেতাকর্মী ও তার স্বজনরা জেলা কারাগারের গেটের সামনে জড়ো হয়।এ সময় তারা ব্যান্ড বাজিয়ে ও স্লোগান দিয়ে উল্লাস করেন। পরে সকাল সাড়ে ১০টায় জাকির খান কারাগার থেকে মুক্ত হলে তারা ফুল ও মালা দিয়ে তাকে বরণ করে নেন।এ সময় জাকির খান জাতীয় পতাকা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ উল্লাস করেন।পরে গাড়িতে চড়ে তিনি পুরো শহর ঘুরে শোডাউন করেন।এসময় নগরীতে তীব্র যানজট সৃষ্টি হয়।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন,আজ সকালে জাকির খানকে রিলিজ করা হয়।অনেক বছর আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছিল।সেই মামলায় তিনি পাঁচ বছর সাজা ভোগ করেন।সাজার মেয়াদ শেষ হলে আজ তাকে মুক্তি দেওয়া হয়।

এ বিষয়ে জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন,জাকির খানের বিরুদ্ধে ৩৩ টি মামলা ছিল।এরমধ্যে ৩২ মামলায় তিনি খালাস পেয়েছেন।বাকি ১ মামলায় তিনি জামিনে রয়েছেন।

সন্ত্রাসবিরোধী মামলার কথা উল্লেখ করে তিনি বলেন,অনেক আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছিল।সেই মামলায় আজ তিনি সাজা শেষ করে মুক্তি পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST