মো: আতাউর রহমান। মেলান্দহঘ
মেলান্দহ: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”—এই অমর সুরের মূর্ছনায় জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) দিবাগত রাত ১২টা ১ মিনিটে মেলান্দহ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জামালপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো: মুস্তাফিজুর রহমান বাবুল। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। ভিডিও বার্তায় এমপি বাবুল ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, যাদের আত্মদানের মধ্য দিয়ে আমরা মায়ের ভাষা ফিরে পেয়েছি, তাঁদের রক্তক্ষয়ী সংগ্রামের পথ ধরেই ১৯৭১ সালে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। তিনি সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুন আরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মাহমুদা আক্তার জ্যোতি এবং মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেলান্দহ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো: মঞ্জুরুল কবির মঞ্জু, মেলান্দহ পৌর যুবদলের আহ্বায়ক মো: মোবারক হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আক্তারুজ্জামান আক্তার এবং ৪ নং নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন জাকির।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সারিবদ্ধভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাতের নিস্তব্ধতা ভেঙে হাজারো মানুষের উপস্থিতিতে শহীদ মিনার চত্বর এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST